আজ সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৬

শিরোনাম :

সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বেবিচক

প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

ঢাকা  : দেশের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে।

বেবিচক সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান আজ বাসসকে বলেন, আমাদের কাছে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই, তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

আজ জারি করা এক অফিস আদেশে বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল দেশের সব বিমানবন্দরের পরিচালক ও কর্মকর্তাদের ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ নিরাপত্তা নীতিমালা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং যাত্রী নিরাপত্তা ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশপথ ও অপারেশনাল এলাকাগুলোতে কঠোর তদারকি, সংরক্ষিত ও প্রাচীর এলাকায় টহল বৃদ্ধি এবং ২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব দিয়ে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেবলমাত্র বিমানবন্দর কর্মকর্তা, কর্মচারী ও অনুমোদিত যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন। সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

সব যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনকে যথাযথ স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। টার্মিনাল ও কার্যকর এলাকাগুলোতে নিয়মিতভাবে গতানুগতিক তল্লাশির বাইরেও নিরাপত্তা তল্লাশি চালানোর নির্দেশও দেয়া হয়েছে।

নিরাপত্তা সরঞ্জাম- যেমন স্ক্যানার, বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা (ইডিএস), বিস্ফোরক ট্রেস ডিটেক্টর (ইটিডি), মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি-প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের সবসময় সতর্ক থাকতে, নিয়মিত ব্রিফিং নিতে এবং সন্দেহজনক কার্যকলাপ বা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় গ্যাস ও বৈদ্যুতিক লাইনের নিয়মিত ঝুঁকি মূল্যায়ন এবং সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা বজায় রাখার জন্যও বিমানবন্দর ব্যবস্থাপনাকে নির্দেশ দেয়া হয়েছে।

বেবিচক সব বিমানবন্দর পরিচালককে নির্দেশনা পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলেছে।  (বাসস)

এক্সক্লুসিভ প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পুনর্গঠনের গুঞ্জন : আমিনুল সভাপতি ও রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে চায় তৃণমূলের নেতাকর্মীরা

    সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব

    ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

    জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখনন কাজের উদ্বোধন


    • সোমবার, ১৮ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫১
      সূর্যোদয়ভোর ৬:১৫
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৫
      এশা রাত ৮:৫৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।