আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৬১তম জন্মদিন উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাস্তায় ফেলে যাওয়া স্বজনহারা, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, মূক বধীর, প্যারালাইজড, ঠিকানাবিহীন পরিচয় হারা, বেওয়ারিশ মা, নারী ও শিশুদের জন্যে গাজীপুরের একটি “বিশেষ বৃদ্ধাশ্রম” এ সামাজিক সংগঠন “রক্তস্পন্দন” ( Roktospondon) -এর উদ্যোগে এক প্রাণবন্ত ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চীফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, রক্তস্পন্দনের সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |