আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৮

লালমনিরহাট প্রতিনিধি::নার্সিং ও মিডয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন, নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে ভুতাপেক্ষভাবে পদোন্নতি সহ সুপার নিউমেরারী পদোন্নতি, নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টরদের পদ দুটিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় দশম থেকে নবম গ্রেডে উন্নীতকরণ সহ সহ ৮ দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নার্স ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা অবিলম্বে তাদের৮ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সংগঠনের লালমনিরহাট শাখার আহবায়ক মোঃ ইসহাক আলী ও সদস্য সচিব আমেনা খাতুন, সদস্য আনজুমান আরা ও চামেলী বেগম সহ সিনিয়র নার্স ও স্টাফগন অংশ নেন।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |