আজ মঙ্গলবার | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৪৩

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশেই হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসকদেরও প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি) এবং পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোগীদের বিদেশমুখীতা কমাতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। গরিব থেকে শুরু করে ধনীরাও যেন এক কাতারে চিকিৎসা নিতে পারে সেটার জন্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ এ সময় দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
এদিকে, চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শ্রী ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল খায়ের আহমেদ চৌধুরী।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী সভাপতিত্বে
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আফম খবির, মহাসচিব অধ্যাপক ডাঃ শফিউদ্দিন, মি. মা জুয়োক্সিন (উপ-মহাপরিচালক, পররাষ্ট্র বিষয়ক দফতর, ইউনান প্রাদেশিক সরকার) এবং মিস শি জিনইয়াং (উপ-পরিচালক, ফুয়াই ইউনান হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মনজুরুল আলম, হাসপাতালে উপ-পরিচালক ডাঃ মনির আহমেদ খান, ডাঃ মিজানুর রহমান, সহকারি পরিচালক ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ, সহকারি পরিচালক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, আবাসিক চিকিৎসক ডাঃ একরামুল রেজা টিপু, ডাঃ ওয়াসিম, ডাঃ হারুনুর রশিদ খান রাকিব, ডাঃ আনোয়ার হোসেনসহ হাসপাতালের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান,নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |