আজ সোমবার | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার ৭ নং ওয়ার্ড বিএনপিও অঙ্গ সংগঠন।
আজ (১৩ ডিসেম্বর) শনিবার বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ডরিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে স্হানীয় বিএনপি, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, রূপনগর আবাসিক মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক খান মোঃ মুরাদ হোসেন, রূপনগর থানার ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন মাদবর, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার সাধারণ সম্পাদক সাজেদুল আলম টুটুল। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম আমিন,৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা এদেশে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, সন্ত্রাস ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় তারাই শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |