আজ শুক্রবার | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৫

শিরোনাম :

শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয়: ইসরাক

প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তিনি যে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সেটিকে কোনো পুরস্কার নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমি কিছুদিনের জন্য এসেছি, কিন্তু সংগঠন সবসময় ব্যক্তির ঊর্ধ্বে। আমার লক্ষ্য হলো এই সংগঠনকে আরও বড়, আরও শক্তিশালী করে রেখে যাওয়া, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেবেন তারা এটিকে এগিয়ে নিতে পারেন।এসময় তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

ইসরাক হোসেন বলেন, “বিগত ৫৪ বছরেও আমরা এমনটি দেখি নাই—যেভাবে আজ প্রকাশ্যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু ১৯৭১ সালে একটি দলের ভূমিকা আড়াল করার জন্য এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়।

গণঅভ্যুত্থানের পর ঐক্যের ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর এক থাকার কথা ছিল। কিন্তু আমরা আজ সত্যিই এক থাকতে পারছি কিনা, সেটা আমাদের ভাবতে হবে। এর ফলেই হাদির মতো দেশপ্রেমিকদের ওপর নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়ে অপরাধীরা পালিয়ে যেতে পারছে।

তিনি বলেন, এই পরিস্থিতি একদিকে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, আবার অন্যদিকে প্রশ্নবিদ্ধভাবে তাদের ‘সফলতা’ হিসেবেও দেখা যেতে পারে। ইসরাক হোসেন অভিযোগ করেন, “আমরা শুরু থেকেই বলে আসছি হাসিনার দোসরদের নিয়ে বর্তমান সরকার চলছে। প্রশাসনিক সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার ছিল, তা তারা করেনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং দেশের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রিয় প্রধান অতিথিই রুহুল কবির রিজভী তার জীবন্ত উদাহরণ।”

ইসরাক হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি তিনি জানান, আগামী ২৫ তারিখ আমাদের নেতা আসবেন যেখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কোনো বাধা ছাড়াই অংশ নিতে পারবেন।

তিনি বলেন, “আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন এটাই স্বাভাবিক। আপনাদের অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কে এম আই মন্টি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোহেল রানা, মো. জাকির হোসেন, এ বি এম হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ওটিটি বঙ্গ-এ মুক্তির পর হৃদয়ে দাগ কাটা ‘আলী’—সাজু মামা হয়ে অনন্য শওকত সজল

    শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে কৃষিবিদ এবং শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

    দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

    মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

    বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

    রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান:৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

    মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

    বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ

    দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিজ্ঞ খেলোয়াড় ‘বলি হেলাল’

    প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করেছেন

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন

    ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

    ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি সহ চার থানার ওসি রদবদল

    মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত,পচা ডিম – ময়লা নিক্ষেপ

    ওয়ান-ইলেভেনের কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

    বিসিবি নতুন নির্বাচক প্যানেল ঘোষণা:প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

    দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই,প্রাপ্তি সাপেক্ষে দেয়া হচ্ছে গ্রাহকদের:পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন , মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে

    বৈশ্বিক চাপের মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার— অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

    দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে ইরান

    বিকেএসপি’র সাফল্য ও ফাবিহা বুশরা সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


    • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪০
      সূর্যোদয়ভোর ৬:৫৬
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:৩১
      মাগরিবসন্ধ্যা ৭:১২
      এশা রাত ৮:২৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।