আজ মঙ্গলবার | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৫৬

আজ শনিবার (৩ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করে ‘বৃহত্তর বগুড়া সমিতি’।
এসময় উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর অধ্যাপক, ইউট্যাব এর যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মো: জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন- “দেশ তাদের প্রকৃত অবিভাবক হারালো, সকলের মত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ শোকাহত।
এই শোককে শক্তিতে রুপান্তরিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।”
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতি বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন, সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ‘বৃহত্তর বগুড়া সমিতি’এর সদস্যবৃন্দ।
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩০ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৬ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩৩ |