আজ শনিবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০৭

শিরোনাম :

বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা – মা -ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক :মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে : নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান 

প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে।’

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পরে দেশে ফিরে এক বিশাল গণ সম্বর্ধনা অনুষ্ঠানে বারবার শান্তির কথা বলেছেন। কাজেই একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে। সেজন্যই আমাদের দল এবং দল কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্যই কাজ করবে।’

রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনী কমিটির প্রথম সভার বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আজকে যে সভা করেছি সেই সভায় শুধু পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া এটা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ যেটা ছিল তা হলো যে আমরা এই কমিটিটা কিভাবে আগামী দিনগুলোতে এই কমিটিতে এখানে যাদের দেখছেন এরা প্রায় সবাই কোন না কোন নির্দিষ্ট বিষয়ে টিম লিডার হিসেবে কাজ করবেন। এই টিম লিডারদের নেতৃত্বে ওই বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে।’

তিনি বলেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি সেই উপকমিটিতে কারা থাকতে পারেন সেটার একটা প্রস্তাবনা আমাদের কাছে আগামী দুই দিনের মধ্যে দেয়ার জন্য। এরপরে আমরা আলোচনা করে সেই উপকমিটিগুলি চূড়ান্ত করবো এবং তারা কাজ আরো সক্রিয়ভাবে শুরু করবেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারি। কিভাবে শান্তিপূর্ণ অবাদ এবং সুষ্ঠ একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারবো। কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারবো। এবং আমাদের যে দল দলের প্রতীক আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো।

তিনি বলেন, এই বিষয়গুলি এড্রেস করার জন্য আমাদের যে উপকমিটিগুলি তারা তাদের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন। আমাদের পরামর্শ দিবেন এবং আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন।

বিএনপি বরাবর অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে দলটির এই সিনিয়র নেতা বলেন, ‘বিএনপি বরাবর যথাসম্ভব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়েছে। কেউ কেউ অভিযোগ করেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। সেজন্য বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। উজ্জ্বল সম্ভাবনা আছে। কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাইনি।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর যাবত আমরা স্বৈরাচারী সরকার যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল সেই সরকারের পতন এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা চেয়েছি। আমরা যে এক দফা দাবির আন্দোলন করছিলাম সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন।’

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি। কিন্তু দেশে গণতন্ত্র কোন প্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সমর্থনের দ্বারা পূর্ণ প্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। বিএনপির ইতিহাস এটাই।

নজরুল ইসলাম খান বলেন, ২৪ এর ছাত্র-শ্রমিক গণঅভুত্থান, সেই অভ্যুত্থানে আমরা সক্রিয় ছিলাম। যে লড়াইটা আমরা শুরু করেছিলাম সে লড়াইয়ের সুষ্ঠু একটা পরিসমাপ্তির জন্যই আমরা কাজ করেছি। আর সেটা হতে যাচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি। এই নিবাচন আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। ফলে এই নির্বাচন আমাদের বহু কাঙ্খিত একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ বহুবছর ভোট দিতে পারেনি। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে এবং তাদের পছন্দনীয় একটা সরকার পাবে।’

আগামী নির্বাচনে ৮ টি দল অংশ নিচ্ছে না, অনেকে প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে এমন অবস্থায় বিএনপি কি মনে নির্বাচন অংশগ্রহণ মূলক হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এক সময় যখন বহু দল নির্বাচন অংশ নেয়নি, তবুও বলা হয়েছে নির্বাচন অংশগ্রহণ মূলক হয়েছে। এই মূহুর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন চলছে সেখানে কোনো দল যদি স্বেচ্ছায় নির্বাচন করতে না চায়, সেখানে অংশগ্রহণমূলক হবে না এটা বলা যাবে না।

বিএনপির নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

কমিটির সদস্য হিসেবে আছেন দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।

কমিটিতে আরও রয়েছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আবদুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আবদুস সাত্তার, মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

    পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা – মা -ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক :মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়

    মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা

    বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক।

    শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

    বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

    গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান

    কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার

    ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন’র বড় বোন’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর শোকবার্তা

    সাভারে ব্যস্ততা আর টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


    • শনিবার, ৩০ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৬
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪০
      এশা রাত ৯:০৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।