আজ সোমবার | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৬ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোক বার্তা পৌঁছে দেয়া হয়।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী তারেক রহমানের হাতে শোক বার্তাটি হস্তান্তর করেন।
শোক বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান বলে জানা যায়।
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৬ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৩ অপরাহ্ণ |