আজ বুধবার | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১২:৩০

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
জানা যায়, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও মামুনুর রশিদ পলাশ জানিয়েছেন, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে মাসুদকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে এই আদেশ কার্যকর হবে।BNP PRESS RELEASE-13-01-2026
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৮ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০৭ অপরাহ্ণ |