আজ সোমবার | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১৪

শিরোনাম :

ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে: নজরুল ইসলাম খান

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে, দ্বৈত নাগরিকত্বের ডকুমেন্টস আরপিওতে স্পষ্ট উল্লেখ না থাকায় প্রার্থীদের সমস্যা হচ্ছে এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, একটি বিশেষ দলের সঙ্গে কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের পক্ষে ভোট চাচ্ছে এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর আমরা পাচ্ছি না। অথচ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের উপজেলা নির্বাচন অফিস থেকে নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়। ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসিকে বেখবর মনে হয়েছে। এভাবে তো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন এ মন্তব্য করেন। নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক ও নামের বিন্যাসে ‘কৌশলগত পক্ষপাত’ রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, কেউ কেউ মনে করতে পারেন এটা ঘটনাক্রমে হয়েছে, কিন্তু আমরা বলছি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এজন্য যদি সুযোগ থাকে বিদেশের পোস্টাল ব্যালটে সংশোধন করতে হবে এবং দেশে যেসকল পোস্টাল ব্যালট প্রদান করা হবে তা অবশ্যই সংশোধন করতে হবে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, ব্যালট পেপারে পাঁচটি কলাম ও ১৪টি সারি রাখা হয়েছে। এর ফলে তিনটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এসেছে। অথচ বিএনপির প্রতীকটি মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যে, কাগজ ভাঁজ করলে সেটা ভালো করে নজরেই পড়ে না। আপনারা যদি পাঁচটা না করে ছয়টা কলাম করতেন বা ১৪টার জায়গায় ১২টা বা ১৬টা সারি করতেন, তাহলে এই বিন্যাস হতো না। কাজেই এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই আমরা মনে করি।

তিনি আরও বলেন, কমিশনের কর্মকর্তারা বলেছেন, তারা বিষয়টি আলফাবেটিক্যালি দেখেছেন। কিন্তু আমরা বলেছি আপনারা হয়তো খেয়াল করেননি, কিন্তু যারা ভেতরে কাজটা করেছে, তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। আমরা অনুরোধ করেছি, দেশের ভেতরে যেসব পোস্টাল ব্যালট এখনো পাঠানো হয়নি, সেখানে যেন এই কৌশল আর প্রয়োগ না হয়। এটা যেন শোধন করা হয়।

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগও তুলে নজরুল ইসলাম খান বলেন, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমিশন আমাদের বলেছে, বিষয়টি তাদের নজরে এসেছে। তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। সেখান থেকে রিপোর্ট এসেছে যে, হ্যাঁ, এমন একটা ঘটনা তারা জেনেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে আইনের শাসন নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, কেউ যদি ভোটে কারচুপির চেষ্টা করে, তাহলে তার এনআইডি ও ভোটার আইডি ব্লক করে দেওয়া হবে। আমরা বলেছি যারা এই নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

গণভোট হ্যাঁ এর পক্ষে বিএনপি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংস্কারের পক্ষে। আমরাই সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে।

দ্বৈত নাগরিকত্বের জটিলতায় প্রার্থীদের হয়রানি নিয়ে তিনি বলেন, কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সমস্যা রয়েছে। সংবিধান অনুযায়ী নাগরিকত্ব ত্যাগ করলে সে নির্বাচনের যোগ্য হবে। আরপিওতে এ বিষয়ে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব কোনো প্রার্থীর থাকলে সেটা হলফনামায় উল্লেখ করতে হবে। কিন্তু নির্বাচনী হলফনামায় শুধু হ্যা বা না উল্লেখ করা হয়েছে। অন্যান্য যাবতীয় ডকুমেন্ট দাখিল করতে বলা হয়নি। এজন্য কিছু রিটার্নিং অফিসার প্রার্থীতা অবৈধ করেছেন। তাদের প্রার্থীতা বাতিলও হচ্ছে। কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত। জামায়াতে ইসলামীর দু’জন একই কারণে বাতিল হয়েছেন। আমরা মনে করি তাদেরও রিভিউ করার সুযোগ দেয়া উচিত। আমরা অনুরোধ করেছি এ নিয়ে যেন জটিলতা সৃষ্টি করা না হয়।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যথাসময়ে নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত। আচরণবিধি যেন লঙ্ঘন না হয় দলের চেয়ারম্যানের উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। পরিষ্কার বলা হয়েছিল এটি কোনো রাজনৈতিক সফর হবে না। তবে ইসি অনুরোধ করেছিল সফর স্থগিত রাখতে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে চেষ্টা করছি। চেয়ারম্যান রাস্তায় বের হলে হাজার লোক হবে। সেটা তো দলের দোষ না। আমরা তাকে কোনো অনুষ্ঠানে যেতে মানা করেছি।

এ সময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া প্রমুখ।

এক্সক্লুসিভ নির্বাচনী সংবাদ প্রধান খবর প্রবাসের সংবাদ রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

    অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে


    • সোমবার, ৯ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৮
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১:০৯
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৫
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।