আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫০

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। আজ নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মুনকি আক্তার ও তৃষ্ণা রানীর হ্যাটট্রিকে বাংলাদেশের জয় ১২-০ গোলে।
তবে ম্যাচের উদ্বোধনী গোল পেতে সময় লেগেছে বাংলাদেশের। ২৮তম মিনিটে বাংলাদেশ প্রথমবার এগিয়ে যায়। কর্নার থেকে সরাসরি জাল খুঁজে নেন মামনি চাকমা। এমন গোলের নাম অলিম্পিক গোল। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান তৃষ্ণা। পরের মিনিটেই আরেক গোল করেন মুনকি। বিরতির আগে যোগ করা সময়ে আরেকটি গোরে ভুটানকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন মুনকি।
মাঠে ফিরে অল্প সময়ের মধ্যে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। ৭৩তম মিনিটে সপ্তম গোল এনে দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন মুনকিও। মিনিট পাঁচেক পর ব্যবধান বাড়ান আলপি। যোগ করা সময়ে আরও তিন গোল করেন যথাক্রমে মুনকি, অর্পিতা বিশ্বাস ও আলপি।
পরবর্তী ম্যাচে আগামী ২রা ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |