আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৪৯

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা: মোঃ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমানত গাজী এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ খান; বহিস্কার করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়ীয়া উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আক্তার সুলতানা, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ সোলায়মান রিপন, মোঃ মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, আবুল কালাম সরকার, মোঃ নাজমুল হাসান রানা ও ১৩ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চেয়ারম্যানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকেও বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |