আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫৭

কামরুল হাসান বাবলু : বিএনপির ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন তার ১০ম দিনের নির্বাচনী গণসংযোগ পূর্বক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেছেন , ঢাকা ১৮ আসনে যদি আপনাদের মার্কা-আমার মার্কা ধানের শীষের মার্কা জয়ী হয় তাহলে মনে করতে হবে বাংলাদেশ জয়ী হবে। মনে রাখতে হবে এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ।
তিনি আরও বলেন , এই নির্বাচনে ধানের শীষের মার্কা প্রতীক নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ ও জনগণ এর ভাগ্য বদল হবে । দেশ তার ঐতিহ্য ফিরে পাবে । দেশের জনগণ শান্তিতে থাকবে । সেই জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । ঘরে ঘরে ভোটারদের কাছে যেতে হবে ।
সন্ত্রাস,মাদক মুক্ত সমাজ গঠন এর লক্ষে আমি কাজ করবো ইনশাআল্লাহ । আমি একজন সবক সেবক হয়েই এলাকার সর্বস্তরের মানুষের পাসে থাকতে চাই বলে দৃড় প্রত্যয় বেক্ত করলেন জাহাঙ্গীর ।।
আজ ৩১ জানুয়ারি শনিবার দিনের প্রথম গণসংযোগ শুরু করার পূর্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এস এম জাহাঙ্গীর ।
সকাল ১০ টায় দিক্ষিনখান ৫০ নং ওয়ার্ড এর জয়নাল মার্কেট থেকে গনসংযোগ শুরু করে দেওয়ান সিটি হয়ে আজমপুর কাঁচা বাজার , মুক্তিযুদ্ধা রোড , হাওয়াই রোড , দক্ষিণখান-কসাই বাড়ি প্রধান সড়ক হয়ে বিভিন্ন অলি-গলি দিয়ে ব্যাপক প্রচারণা করেন এস এম জাহাঙ্গীর ।
এদিকে প্রচারণায় চলাকালীন সময়ে মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেন এর কোমলমতি শিশুদের কাছে পেয়ে জাহাঙ্গীর অতি আদরে তাদেরকে কাছে টেনে নেন । শিশুদের কিছুটা সময় দেন । বাচ্চারাও প্রচারণার অংশ হিসেবে লিফলেট হাতে নিয়ে সবার আগে বাংলাদেশ এবং ভোট দিবো কিসে ধানের শীষে বলে স্লোগান দেন ।
পথে পথে বিভিন্ন বাসা বাড়ি , দোকানপাট ও রাস্তায় চলাচলকারী জনসাধারণের সাথে কুশল বিনিমকরে ধানের শীষের পক্ষ ভোট চান । এই সময় সর্বস্তরের জনতাও জাহাঙ্গীরকে পূর্ণ সমর্থন প্রদান করেন ।
যোহর নামাজের আগ পর্যন্ত কয়েক কিলোমিটার পথে গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এ খোকন , পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহআলম , ৫০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক লিটন খান , সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ অঙ্গ – সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী এবং সাধারণ জনতা ।
অন্যদিকে দিনের দ্বিতীয় ধাপের প্রচারণা বিকেল ৩ টায় দক্ষিণখান ৪৮ নং ওয়ার্ড এর নগরবাড়িয়া এলাকা থেকে শুরু করে দক্ষিণখান বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মাগরিবের নামাজের আগ পর্যন্ত । ব্যাপক জনসমাগম হয় জনসংযোগেও ।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |