আজ শুক্রবার | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:০০

শিরোনাম :

আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে:সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

আজ (৩-২-২০২৬)  মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে ও আন্দোলন করেছে, তখন যারা একটি বারের জন্যও সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কার নিয়ে চিন্তা করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে নিয়ে তথাকথিত এই নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

মাহদী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে। ২০১৬ সালে বিএনপি জাতির সামনে উপস্থাপন করে ভিশন-২০৩০। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, এবং ২০২৩ সালে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয় ৩১ দফা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরে, সেই ২০১৬ সালে। একইভাবে, একজন ব্যক্তি যেন দীর্ঘদিন ধরে একই পদে ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও বিএনপিই আগে উত্থাপন করেছে। ২০১৪ সালেই জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে ৫% কোটা সংরক্ষণের প্রস্তাব দেন।

তিনি বলেন, এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা ইতোমধ্যেই আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার ঘোষণা করেছেন।

বুধবার বরিশালে নির্বাচনী সফরের যাচ্ছেন তারেক রহমান জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল তার নির্বাচনি সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল সকাল ১১টায় আকাশপথে ঢাকা থেকে বরিশালে যাবেন; বরিশালে পৌঁছে তিনি দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন; ফরিদপুরে পৌঁছে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন; সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে মাহদী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত এক সপ্তাহেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা আরও দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এটি স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ক্যাডেটদের মোতায়েন করার সিদ্ধান্তে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কেননা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটগণের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে সম্পৃক্ত। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করবে বলে আশঙ্কা করছি। এ বিষয়ে আমরা ইতোমধ্যেই নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডেটদের মোতায়েন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছি।

মাহদী আমিন বলেন, গত ২৬ জানুয়ারি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারি যে, নির্বাচন কমিশন মোট ৮১টি স্থানীয় সংস্থার ৫৫,৪৫৪ জন স্থানীয় পর্যবেক্ষককে পর্যবেক্ষণের অনুমতি প্রদান করেছেন। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম, কেবল ১৬টি সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক রয়েছেন। আরও উদ্বেগের বিষয়, কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষিতে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি- পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেয়া। যে সব সংস্থার নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম তাদের পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে দেয়া। কোনো কেন্দ্রে একসাথে যাতে ২ জনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ না করতে পারে, সে ব্যাপারে নির্দেশনা জারি করা।

প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে কৃষিবিদ এবং শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

    দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

    মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

    বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

    রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান:৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

    মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

    বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ

    দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিজ্ঞ খেলোয়াড় ‘বলি হেলাল’

    প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করেছেন

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন

    ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

    ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি সহ চার থানার ওসি রদবদল

    মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত,পচা ডিম – ময়লা নিক্ষেপ

    ওয়ান-ইলেভেনের কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

    বিসিবি নতুন নির্বাচক প্যানেল ঘোষণা:প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

    দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই,প্রাপ্তি সাপেক্ষে দেয়া হচ্ছে গ্রাহকদের:পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন , মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে

    বৈশ্বিক চাপের মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার— অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

    দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে ইরান

    বিকেএসপি’র সাফল্য ও ফাবিহা বুশরা সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    গরুর মাংস রান্নার সময় একটি মাংসের টুকরায় আরবি হরফে ‘আল্লাহ’ লেখা:টুকরো বারবার পানির ওপর ভেসে উঠতে থাকে

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি


    • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৭
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:৩১
      মাগরিবসন্ধ্যা ৭:১২
      এশা রাত ৮:২৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।