আজ শুক্রবার | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:০১

স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকার ভাষানটেক বস্তিতে আজ ০৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ৮.০০ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
উক্ত ঘটনার খবর পেয়ে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান- এর পক্ষে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ও ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন ও পরিবার গুলির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সহ ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর ডাক্তার এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এই মানবিক উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪১ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:৩১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১২ |
| এশা | রাত ৮:২৭ |