আজ শনিবার | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৭:০৪

শিরোনাম :

মহান স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা:আইজিপি মো.আলী হোসেন ফকির শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ

সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি)

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাধারণ জনগণের দৈনন্দিন কার্যক্রম বা চলাচলে কোনো অসুবিধা হবে না, অনেক ক্ষেত্রে তা শিথিল থাকবে বলেও জানিয়েছে ইসি। নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারী রাত ১২ টা থেকে ১২ ফেব্রুয়ারী রাত ১২ টা পর্যন্ত জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও আরোপ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১ অধিশাখা) মো. শহিদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরা, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তবে এর আগে গত ২৭ জানুয়ারি ইসি উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনের ২৪ ঘন্টা যানচলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়াও আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। চিঠিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।

সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা এমন সড়কে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে। এছাড়া উল্লিখিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহনের ওপরও বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহান স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

    পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা:আইজিপি মো.আলী হোসেন ফকির

    পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া ২ শুটারকে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব

    ওটিটি বঙ্গ-এ মুক্তির পর হৃদয়ে দাগ কাটা ‘আলী’—সাজু মামা হয়ে অনন্য শওকত সজল

    শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে কৃষিবিদ এবং শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

    দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

    মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

    বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

    রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান:৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

    মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

    বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস : সালাহউদ্দিন আহমদ

    দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিজ্ঞ খেলোয়াড় ‘বলি হেলাল’

    প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করেছেন

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন

    ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

    ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি সহ চার থানার ওসি রদবদল

    মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত,পচা ডিম – ময়লা নিক্ষেপ

    ওয়ান-ইলেভেনের কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

    বিসিবি নতুন নির্বাচক প্যানেল ঘোষণা:প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

    দেশে পেট্রল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই,প্রাপ্তি সাপেক্ষে দেয়া হচ্ছে গ্রাহকদের:পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন , মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে

    বৈশ্বিক চাপের মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার— অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী


    • শনিবার, ২৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৯
      সূর্যোদয়ভোর ৬:৫৫
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:৩০
      মাগরিবসন্ধ্যা ৭:১৩
      এশা রাত ৮:২৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।