আজ শুক্রবার | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৩

শিরোনাম :

সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার ,প্রেসসচিব শিবলী প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম, এপিএস সানি পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন আলোচিত ড. খলিলুর রহমান বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেন ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবস বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান (৩৭) ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট শের আলী মার্কেট এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নিষিদ্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। মামলার বাদী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ফজলুল হক। তিনি আতিকুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০০১ সালে ফজলুল হক দক্ষিণ গাজীরচট এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণের পর থেকে পরিবারসহ সেখানে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, তার জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে আতিকুর রহমান ও তার সহযোগীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বসতবাড়িতে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ সময় বাদী, তার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ আহত হন।

হামলাকারীরা বাড়ির চারপাশে স্থাপিত চারটি সিসিটিভি ক্যামেরা, দোকানের সামনে থাকা চারটি বৈদ্যুতিক মিটার (হিসাব নম্বর- ১৫৪৪৭৩১, ১৫৮৩১৫১, ২৫৮৮০৯১, ২৫৮৮০৮১) এবং একটি সাবমার্সিবল মোটর ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর গত ১১ ফেব্রæয়ারি গভীর রাতে আবারও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, ১২ ফেব্রæয়ারি ভোর ৩টা ৩৫ মিনিটে বাড়ির এসির আউটডোর ইউনিটে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আতিকুর রহমানসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পায় পুলিশ। এ প্রেক্ষিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তাকে ঢাকার ২ নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহফুজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে আতিকুর রহমান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। নির্বাচনের পূর্বমুহূর্তে এলাকায় প্রবেশের পর তার বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ ওঠে। জুলাই আন্দোলনে হামলা, নির্যাতন ও ছাত্র হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

অপরাধ ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি

    পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ

    লালমনিরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

    আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে

    আজ জহির রাইসা’র শুভ জন্মদিন

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার ,প্রেসসচিব শিবলী

    প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম, এপিএস সানি

    পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন

    আলোচিত ড. খলিলুর রহমান বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেন

    ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

    তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

    ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সরকারের দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবস বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মীর শাহে আলম

    প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

    শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

    নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

    তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

    তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি : তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

    আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন

    জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

    পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা:আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে

    নির্বাচনী প্রতীক ধানের শীষে পড়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ-দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ

    নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা.শফিকুর রহমানের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরপরই সেনাবাহিনীকে মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ঠা মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১

    বিএনপি চেয়াম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে প্রথম সংবাদ সম্মেলন


    • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৮ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:৩০ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৭ অপরাহ্ণ
      এশা রাত ৮:১২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।