আজ মঙ্গলবার | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ২:২১

লালমনিরহাট প্রতিনিধি:: বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক শেখ সাদী, নিরাপদ খাদ্য অফিসার মোঃ ফজলুল হক,ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি,ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।এ মতবিনিময় সভায় পবিত্র রমজানে ভোগ্য পণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তাদের মাঝে নিরাপদ খাবার নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩০ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৬ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩৩ |