আজ শনিবার | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৮ |
| এশা | রাত ৮:৩৫ |