আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১:৫২

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি।
আজ রোববার ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব মন্ত্রণালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই মন্ত্রণালয়ের পথচলা শুরু হয়েছিল। যুব উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কার ও একুশে পদকের মতো সম্মাননা প্রবর্তনের মাধ্যমে তিনি তরুণদের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে যে দূরদর্শী পরিকল্পনা নিয়েছিলেন, তা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থাকে বেগবান করে প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় তৃতীয় একটি ভাষা শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম অধিদপ্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে সরকারের এই লক্ষ্যসমূহ তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।, ১ মার্চ, ২০২৬ (বাসস)
রবিবার, ১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৬ অপরাহ্ণ |