আজ শুক্রবার | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:৩০

শিরোনাম :

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক। তার নাম তানভীর কবির। বিতর্কিত এই কূটনীতিকের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য, প্রশাসনিক অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। এছাড়া তার রাজনৈতিক প্রভাব নিয়েও চলছে নানা গুঞ্জন।

বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (প্রজেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর কবির। ২০২১ সালের অক্টোবর থেকে জার্মানিতে কর্মরত এই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত তিন বছরের মেয়াদ অতিক্রম করেছেন। তার দায়িত্বকাল ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষ হলে একই বছরের ২১ নভেম্বর তাকে ইসলামাবাদ মিশনে যোগ দেয়ার নির্দেশ দিয়ে লিখিত বদলির আদেশ জারি করা হয়।

পরবর্তীতে ১ ডিসেম্বর পাঠানো আরেকটি স্মারকে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হলেও তিনি বার্লিনেই থেকে যান। দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবনের নির্মাণকাজ তদারকির প্রয়োজন উল্লেখ করে তিনি বার্লিনে থাকার আবেদন করেন, যা তৎকালীন পররাষ্ট্র সচিব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তবু কেন নির্দেশ কার্যকর হয়নি—এ বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা নেই।

২০২৫ সালের মার্চে রাষ্ট্রদূত বদলি হওয়ার পর তানভীর কবির ভারপ্রাপ্ত মিশন প্রধানের দায়িত্ব পান। এরপর থেকেই প্রশাসনিক বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের অভিযোগ বাড়তে থাকে বলে কূটনৈতিক সূত্রগুলোর দাবি।

একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠিত আর্থিক ও প্রশাসনিক নিয়ম যথাযথভাবে অনুসরণ না করেই দূতাবাস পরিচালিত হচ্ছিল, অথচ ঢাকার পক্ষ থেকে কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি।

কূটনৈতিক মহলের একটি অংশের দাবি, মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, জার্মানিতে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রবাসী শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বার্লিনে বর্তমান রাষ্ট্রদূতের সমর্থন থাকায় তিনি কার্যত সুরক্ষা পাচ্ছেন। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। কূটনীতিকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের ধারণাই পররাষ্ট্রসেবার শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য ক্ষতিকর।

২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের জার্মানি সফর উপলক্ষে ২৩টি গাড়ি ভাড়া নেয়া হয় এবং অগ্রিম অর্থ পরিশোধ করা হয়। পরে সফর স্থগিত হলে বাকি অর্থ দাবি করে সংশ্লিষ্ট কোম্পানি আদালতে মামলা করে।

জার্মান আদালতে দূতাবাস মামলায় হেরে যায়। আপিলের সুযোগ থাকলেও সময়মতো পদক্ষেপ না নেয়ায় মামলার সময়সীমা পার হয়ে যায় বলে জানা গেছে। শেষ পর্যন্ত সুদ ও আইনি খরচসহ প্রায় ৩ লাখ ১০ হাজার ইউরো পরিশোধের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। কর্মকর্তারা মনে করেন, সঠিকভাবে মামলা পরিচালনা করা হলে ক্ষতির পরিমাণ কমানো যেত। এছাড়া পূর্ব অনুমোদন ছাড়া আপিল দায়ের এবং পরে তা প্রত্যাহারের ঘটনাতেও আর্থিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

দূতাবাস সূত্রে অভিযোগ, ব্যাংক ট্রান্সফারের পরিবর্তে ব্যাপকভাবে ডেবিট কার্ড ব্যবহার, নিয়মিত এটিএম থেকে নগদ উত্তোলন এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ব্যয় দেখানোর ঘটনা বেড়েছে। হিসাব বিভাগ এসব লেনদেন সমন্বয়ে সমস্যায় পড়ছে বলে জানা গেছে।

কিছু ক্ষেত্রে পূর্ব অনুমোদন ছাড়াই ব্যয় করে পরে স্বাক্ষর নেয়ার অভিযোগও রয়েছে। দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পে বিলম্বজনিত জরিমানাও সরকারকে দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মিশনের অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, নির্ধারিত বৈঠকে অনুপস্থিতি ও অপ্রয়োজনীয় নোট ভারবাল পাঠানো নিয়ে জার্মান পররাষ্ট্র দপ্তরের অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় কর্মীদের পক্ষ থেকেও আচরণগত অভিযোগ জমা পড়েছে।

২০১৩ সালে জেদ্দায় দায়িত্ব পালনের সময় এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে শারীরিক সংঘর্ষের অভিযোগে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল বলে সাবেক সহকর্মীরা জানিয়েছেন। ২০১৭ সালে মেক্সিকোতেও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয় বলে কূটনৈতিক সূত্রের দাবি।

২০২৫ সালের এপ্রিলে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারীকে অনুষ্ঠান চলাকালে বের করে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে, যা সাংস্কৃতিক মহলে সমালোচনার জন্ম দেয়।

সম্প্রতি ভিসা মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত একটি ঘটনাও নতুন বিতর্ক তৈরি করেছে। ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি দূতাবাসের পক্ষ থেকে জার্মান কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে এক নারী ও তার সন্তানের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে সহযোগিতা চাওয়া হয়। পরে জার্মান সীমান্ত পুলিশ বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক ঘটনা হিসেবে না দেখে আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করেছে বলে জানা গেছে।

কূটনীতিকদের মতে, বদলির নির্দেশ কার্যকর না হওয়া, আর্থিক বিতর্ক এবং স্বাগতিক দেশের কর্তৃপক্ষের অস্বস্তি—সব মিলিয়ে জার্মানিতে বাংলাদেশের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তানভীর কবির সব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে অভিযোগগুলোর নির্দিষ্ট কোনো বিস্তারিত জবাব তিনি দেননি।সূত্র : মানবজমিন

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন

    উত্তরা জোনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করলেন জাহাঙ্গীর হোসেন এমপি

    রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়:তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি।


    • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০২
      সূর্যোদয়ভোর ৭:১৭
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।