আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:১০

ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার মাহফিল করেছে বৃহত্তর বগুড়া সমিতি’র শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
আজ সোমবার, বিকাল ৫টায় (০৯ মার্চ ২০২৬) ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফ্যাসিবাদের আমলে গুমের-খুনের শিকার ও জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠানে তিনি ও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ ভিকটিমদের পরিবারের সাথে সাক্ষাৎ করে ছোট্ট শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ড. মোঃ আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেলাল, ট্রেজারার প্রফেসর মোঃ আবুল বাশার ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বৃহত্তর বগুড়া সমিতি’র প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রোফেসর ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মোঃ নাহিয়ান হোসেন।
প্রসঙ্গত, ইফতার মাহফিল অনুষ্ঠানের আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি’র উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |