আজ বৃহস্পতিবার | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৫

শিরোনাম :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল ০৮ (বাসাইল- সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২মার্চ) মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে এ্যাডভোকেট আহমেদ আযম খান কে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সখিপুর বাসাইলের নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে খুশি ও আনন্দের জোয়ার বইছে। সখিপুর ও বাসাইল উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ রেলি আয়োজন করেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শাজু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদ বাবুল, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, মীর আবুল হাসেম আজাদ সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডভোকেট আহমেদ আযম খান পেশাগত জীবনে একজন আইনজীবী ও রাজনীতিক। তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সফলতা ও দক্ষতার সাথে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সখিপুর বাসাইলের জনগণের সাথে সুদীর্ঘ রাজনৈতিক পথচলা এবং নিবিড় সম্পর্ক রয়েছে এড. আহমেদ আযম খানের। তাঁর নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে প্রায় চল্লিশ হাজারের মতো ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এই আসন থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ূন খান পন্নী ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই আসনটি বিএনপির হাতছাড়া ছিল। পরবর্তী সময়ে টাঙ্গাইল ০৮ আসন থেকে কেউ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও মন্ত্রী হয়নি। এই আসন থেকে এই প্রথম এড. আহমেদ আযম খান পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। টাঙ্গাইল ০৮ সখিপুর বাসাইল আসনের জনসাধারণ প্রথম মন্ত্রী পেয়ে আনন্দিত হয়েছেন। সখিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, আমরা সখিপুর বাসাইল তথা টাঙ্গাইলবাসী গর্বিত যে আমরা স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম একজন মন্ত্রী পেলাম। আমরা সখিপুর এবং বাসাইলবাসী গর্বিত এবং আনন্দিত হয়েছি।

অ্যাডভোকেট আহমেদ আযম খান ভাই মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মাননীয় মন্ত্রীর হাত ধরে আমাদের সখিপুরের আঁটিয়া বন অধ্যাদেশ সহ সখিপুর বাসাইলের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং জনকল্যাণমূলক কর্মকান্ড ও উন্নয়ন সাধিত হবে। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও বাসাইল উপজেলা বিএনপি সাবেক সভাপতি এনামুল করিম অটল বলেন, এ্যাডভোকেট আহমেদ আযম খান সাহেব তৃণমূল থেকে তিল তিল করে গড়ে ওঠা রাজনৈতিক কর্মী থেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুখে-দুঃখে এলাকার মানুষ তাঁকে পাশে পায়। আমরা বাসাইল উপজেলা বাসী সত্যিই ভাগ্যবান এবং গর্বিত বাসাইল উপজেলার সন্তান হিসেবে অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মাননীয় মন্ত্রী হিসেবে পেলাম। আমরা মনে প্রানে চেয়েছিলাম তিনি যেনো মন্ত্রিসভায় স্থান পান আজকে আমাদের সেই মনের আশা পূর্ণ হয়েছে। আমরা বাসাইল সখীপুরবাসী আনন্দিত এবং গর্বিত হয়েছি।

সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, সখিপুর বাসাইল (টাঙ্গাইল ০৮) আসন থেকে স্বাধীনতার পর বিগত ৫৫ বছরে আজ পর্যন্ত কেউ মন্ত্রী হওয়ার সুযোগ পায়নি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা জননেতা এ্যাডভোকেট আহমেদ আযম খান বাসাইল-সখিপুরবাসীর দীর্ঘদিনের আশা ও ভরসার প্রতীক এবং নেতাকর্মীদের বিপদে আপদে সুখ দুঃখের আশা ভরসার জায়গা। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল আমাদের সখিপুর বাসাইলের প্রানের মানুষ, আমাদের প্রিয় নেতা যেনো পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পায়। আমাদের সখিপুর বাসাইলের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

আমাদের নেতা আজকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। আমরা সকলেই খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি। অন্তরের অন্ত: স্থল থেকে নেতার জন্য দোয়া এবং মঙ্গল কামনা করছি। মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় নেতার হাত ধরেই আমাদের এলাকার উন্নয়ন ও কল্যাণ সাধিত হবে।

ঢাকা রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু

    কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ

    ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান


    • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৬
      সূর্যোদয়ভোর ৭:১১
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৬
      এশা রাত ৮:২১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।