আজ শুক্রবার | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৪৪

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, ‘‘ ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান।
মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর। প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ, বলেন প্রধানমন্ত্রী।
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৭:০৩ |
| যোহর | দুপুর ১:০৬ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৫ |