আজ রবিবার | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৭

শিরোনাম :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত,আহত হয়েছেন আরও ১০ জন প্রত্যাশিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও সব সময় তাদের পাশে থাকব রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: শনিবার ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রকাশ: ২২ মার্চ, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে অরিফ মহিউদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পাহাড়িকা গ্রামে। শনিবার (২১ মার্চ) সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান বলেন, আমরা কিছু তথ্য ও ডকুমেন্টের ভিত্তিতে জানতে পারি, আরিফ মহিউদ্দিন নামের একজন ব্যক্তি বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তিনি নিজেকে কোনো সময় ড. আরিফ মহিউদ্দিন, কোনো সময় শুধু মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে এসব প্রতারণা করতেন। গতকাল তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে এবং তার ফোন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজার হিসেবে পরিচয় দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে বিভিন্ন লোকের কাছে পাঠান এবং একটা সরকারি গেজেটে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করেন, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে। আসলে এমন একটি প্রকৃত গ্যাজেট এডিট করে তিনি নিজের নাম বসিয়েছেন। তারপর এটা বিভিন্ন সরকারি দপ্তরে পাঠাচ্ছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আরিফ মহিউদ্দিন গুম কল্যাণ ট্রাস্ট নামের আরেকটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছেন। একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটার সভাপতি ও নিজেকে সদস্য সচিব ঘোষণা করেন। তিনি এই সংগঠনের নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছেন। এছাড়া তিনি একইভাবে নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছেন। বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছেন তাকে এক হাজার কোটি টাকা লোন দেওয়ার জন্য।

তিনি বলেন, তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই করে আমরা অসংখ্য প্রতারণার তথ্য পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাচ্ছি, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনের আওতায় নেওয়া হবে।

এর আগে এই ব্যক্তি কখনো গ্রেপ্তার হয়েছেন কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, একটি মামলায় আগেও গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালে তার নামে চকরিয়া থানায় একটি জিডি করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সাইবার মামলায় তার একটি সাজাও আছে। পাঁচ বছরের জন্য হওয়া সেই সাজা এখন কোন পর্যায়ে আছে, তা আমরা যাচাই করে দেখছি।

অপরাধ এক্সক্লুসিভ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি

    ওটিটিতে ঈদে  শওকত সজলের সিনেমা

    এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী

    কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত,আহত হয়েছেন আরও ১০ জন

    প্রত্যাশিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত

    নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর ঈদে শুভেচ্ছা বিনিময়

    মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও সব সময় তাদের পাশে থাকব

    ঈদের দিন সারাদেশে কালবৈশাখী ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

    রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: শনিবার ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান


    • রবিবার, ২২ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৬
      সূর্যোদয়ভোর ৭:০১
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:৩১
      মাগরিবসন্ধ্যা ৭:১০
      এশা রাত ৮:২৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।