আজ বৃহস্পতিবার | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:১১

রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান পাওয়া গেছে।
বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কিটামিনসহ ৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো: মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কিটামিন হলো মূলত একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ, যা চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে ট্রমা, জরুরি অপারেশন এবং ব্যথানাশকের জন্য ব্যবহৃত হয় তবে এর হ্যালুসিনোজেনিক ও বিচ্ছিন্নকারী প্রভাবের কারণে এটি বর্তমানে অবৈধ মাদক হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
বিনোদনমূলক নেশা হিসেবে এটি কেট, স্পেশাল ‘কে’ নামে পরিচিত, যা তরল বা স্ফটিক পাউডার আকারে পাওয়া যায়।
এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় , বৃহত্তর উত্তরার নানা স্থানে বিভিন্ন ধরণের ব্যাপক মাদক বেচা কেনা হয় । এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর দারি বাড়ানো দরকার । আইনশৃঙ্খলা বাহিনী একটি সতর্ক হলে এর লাগাম টেনে ধরা যাবে এমনটা বলছেন উত্তরার বিভিন্ন শ্রেনীর মানুষ ।
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:৩১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১১ |
| এশা | রাত ৮:২৭ |