আজ শুক্রবার | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:২২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কৃষিবিদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুনের উপস্তিতিতে এবং শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীরের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা আব্দুল্লাহিল কাফি, মাহাতির অন্তর, রাশিদ শাহরিয়ার, সালমান রাকিব সেতু, মুস্তাকিম বিল্লাহ শাহরিয়ার, আল মুন্তাকিম মাহদি নোমান, ফারজানা করিম তৃনা সহ অন্যান্য কৃষিবিদ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪১ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:৩১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১২ |
| এশা | রাত ৮:২৭ |