আজ মঙ্গলবার | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪০

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ : রাজধানীর মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মো. হানিফের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আজ ০৪ এপ্রিল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক ইউনিটে হানিফের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজ নিতে যান প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক বিশিষ্ট অর্থোপেডিসিয়ান ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। তিনি হাসপাতালে গিয়ে আহত হানিফ ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
এসময় ডা. আমান তারেক রহমানের পক্ষ থেকে মো. হানিফ ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় প্রচার শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন সম্পন্ন এবং বর্তমানে তিনি বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |