আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৪২

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।
বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পীকার, চীফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |