আজ মঙ্গলবার | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫০

শিরোনাম :

খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের যুব সমাজ দেশের প্রাণশক্তি। বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে সকল রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই নির্দেশনার আলোকে বিপথগামী যুব সমাজকে আলোর পথ দেখানো এবং একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ।

গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙ্গামাটি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, যারা নেশায় আক্রান্ত থাকেন, তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবেন না। মাদকের একটি সুফলও নেই, বরং এটি একটি সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তোলে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তাই সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজ নিশ্চিত করতে আমাদের এখনই সচেতন হতে হবে।

উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তাদের সামাজিকভাবে চিহ্নিত করুন এবং আইনের হাতে সোপর্দ করতে সহযোগিতা করুন। জীবন অত্যন্ত মূল্যবান, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন। মাদকের মরণব্যাধি থেকে মুক্তি পেতে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। আসুন আমরা একযোগে মাদককে ‘না’ বলি এবং একটি মেধাভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করি।

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাজন রান্না প্রতিযোগিতা আমাদের বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। এই সংস্কৃতির চর্চা যুব সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে মন্ত্রী ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান

    গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

    সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    লালমনিরহাটে শ্রমিক প্রশিক্ষণ উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ:মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    অবিশ্বাস্য এক রণকৌশল এবং সাহসিকতার সংমিশ্রণে পাল্টে গেল পৃথিবীর ভূ-রাজনীতি:উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে

    ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

    শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

    ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:ভূমি প্রতিমন্ত্রী

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই :আমান উল্লাহ

    চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে নেওয়া হলো থানায়

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না,বরং অর্থনীতি আরও সচল হবে।

    বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমাতে সরকার চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান


    • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:১৬
      এশা রাত ৮:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।