আজ সোমবার | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৮

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ৫ মে, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

ঢাকা, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (০৫ মে, ২০২৬ খ্রি.): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন (Ivo Freijsen) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান করেছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, অত্যন্ত সীমিত জায়গায় বিপুল জনসংখ্যার ঘনত্বের কারণে শরণার্থীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বৃদ্ধি করা অনেক কঠিন। সমস্যা সমাধানে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (JRP) উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকারের শুরুতে ইভো ফ্রেইসেন নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান এবং মন্ত্রী তাঁকে স্বাগত জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না

    সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

    জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি করে ইউপি তালাবদ্ধ করে ক্ষমতাচ্যুতের ভয়া’বহ অভিযোগ!

    তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

    বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের ক্রীড়া সংগঠক মাহফুজ এভিন

    ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসীর মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন স্থানে ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে র‍্যাব

    বিশ্ব খ্যাত পপতারকা শাকিরাকে ৬ কোটি ৪০ লাখ ডলার ফেরতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত

    আগের দিনের হিসাব টানলে হবে না, উন্নয়ন করতে হবে সবাইকে একসাথে; প্রধানমন্ত্রীর স্প্রিট ও স্পিড বজায় রেখে কাজ করতে হবে”


    • রবিবার, ২৪ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৮
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৩৮
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।