আজ | | | |

শিরোনাম :

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশ: 24 September, 2026 6:43 am

​জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর আসন্ন ভাষণকে বাংলাদেশের ইতিহাসের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি ধারণ করে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন।

বুধবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায়) ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহ্দী আমিন একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ভোররাত ৩টায়) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। দেশের মানুষের সার্বিক আশা-আকাঙ্ক্ষা, গভীর আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলা ভাষায় জাতির বার্তা তুলে ধরবেন।

সফরের দ্বিতীয় দিনের কর্মযজ্ঞ তুলে ধরে মাহ্দী আমিন জানান, দিনের শুরুতেই আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর প্রতিনিধিদলের সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়। বিশ্বজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা এই সম্মানজনক প্রতিষ্ঠানের সাথে আলোচনায় প্রধানত স্বাস্থ্য ও কৃষি-এই দুটি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষি খাতের সার্বিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ‘স্মার্ট ফার্মার কার্ড’-এর মাধ্যমে কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে ইতিবাচক কথা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, অন্যদিকে স্বাস্থ্যখাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে দেশে নিজস্ব ভ্যাকসিন উৎপাদন এবং সরকারের ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই নিয়োগের ৮০ শতাংশই হবেন নারী কর্মী। স্বাস্থ্য ও কৃষিখাতে গেটস ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তা এবং যৌথ অংশীদারিত্বের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং খুব শিগগিরই তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে বলে জানান তিনি।

জাতিসংঘে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকট নিরসনে ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে মাহ্দী আমিন জানান, বহুপাক্ষিক উচ্চপর্যায়ের এই বৈঠকে গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অংশ নেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ওআইসি এবং জাতিসংঘের শীর্ষ সংস্থাগুলোর (ডব্লিউএফপি, ইউএনএফপিএ, ওএইচসিএইচআর, আইওএম) উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব ঔতুলে ধরেছেন উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে সফল রোহিঙ্গা প্রত্যাবাসনের অভিজ্ঞতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেই অভিজ্ঞতার আলোকে তিনি এবারও নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করা, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লক্ষাধিক রোহিঙ্গার মানবিক সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও আন্তর্জাতিক সহায়তার পরিধি বাড়াতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে মাহ্দী আমিন জানান, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে পরবর্তী সময়ে বর্তমানে ১২ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে অবস্থান করছে। কিন্তু সময়ের সাথে সাথে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ হ্রাস পাওয়ায় তাদের ব্যবস্থাপনার সার্বিক চাপ বাংলাদেশের ওপর বাড়ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ আরও সুনির্দিষ্ট ও বড় ধরনের আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। আলোচনার টেবিলে বিশ্ব নেতারা স্বীকার করেছেন, একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সমাধান নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অন্যদিকে বাংলাদেশ যে উদারতা দেখাচ্ছে তাতে সহায়তা অব্যাহত রাখতে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের এই দায়িত্বশীল মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে আন্তর্জাতিক অংশীজনরা বাংলাদেশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দিনের অন্যান্য কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, পূর্ব ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বা মাইগ্রেশনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি জানান। এছাড়া ইরানের প্রেসিডেন্টের সাথে আয়োজিত অপর দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী কর্মী ও অভিবাসীদের নিরাপত্তা, স্বার্থরক্ষা এবং সামগ্রিক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি উঠে আসে। প্রতিটি বৈঠকে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ বিশ্বশান্তির দূত হিসেবে তার আন্তর্জাতিক মূল্যবোধ ও নীতি অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং অর্থনৈতিক কূটনীতিতে দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত সফল ছিল বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্ট ট্রানজিশন’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সভায় পরিবেশ সুরক্ষায় নির্বাচিত সরকারের ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নদী ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ বিশ্বমঞ্চে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে নির্বাচিত সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব ও টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং সোলার এনার্জিকে বিশেষ অগ্রাধিকার প্রদান। এছাড়া কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের (ইলেকট্রিক ভেহিকল) প্রচার ও গ্রিন এনার্জি চালুর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এই আলোচনায় তিনি জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্ববাসীর করণীয় হিসেবে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন। একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও বিশ্ব নেতাদের সামনে দৃঢ়ভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাণিজ্যিক কূটনীতির অন্যতম সাফল্য হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বোয়িং’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ডেলিগেশনের পাশাপাশি মার্কিন সরকারের শীর্ষপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলে ছিলেন দেশটির বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডু, বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং বাণিজ্যিক ও ব্যবসায়িক বিষয়ক বিশেষ প্রতিনিধি বিনয় চাওলা। মার্কিন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয় বলে মাহ্দী আমিন উল্লেখ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বোয়িংয়ের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রবাসের সংবাদ রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

    আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

    ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ (সাতচল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    ভূমি সেবায় সর্বোচ্চ জনস্বার্থ ও কাজের মান নিশ্চিত করার নির্দেশনা ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

    ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই , শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    “নিষেধাজ্ঞা আমাদের আরও শক্তিশালী করেছে”: মস্কো চেম্বার সভাপতি

    তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’: যানজটমুক্ত ঢাকা গড়তে নাগরিকের হাতেই ডিজিটাল হাতিয়ার


    • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৬
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০৩
      মাগরিবসন্ধ্যা ৬:৩১
      এশা রাত ৭:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।