আজ | | | |

শিরোনাম :

বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

৬ মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোন সংস্কার- দক্ষিণখানে কর্মীসভায় আমিনুল হক

প্রকাশ: 16 March, 2025 5:57 pm

নিজস্ব প্রতিবেদক : ৬ মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোন সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে দক্ষিণখান থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,আপনারা গত ছয় মাসেও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সংষ্কারের কথা বলছেন। এখনও পর্যন্ত কোন সংষ্কার জাতির সামনে দৃশ্যমান নেই। কারন এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদেরকে রেখে আপনারা কিভাবে সংষ্কারের কথা বলেন? আগে স্বৈরাচারের নির্মূল করেন। অপসারণ করেন। এরপর পর্যায়ক্রমে সংষ্কার করেন। এমনিতেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে।

এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন,এখন পর্যন্ত আপনারা যারা সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছেন।আপনাদের মাথায় কি ঘুরছে আমরা জানি না! বুঝতেছি না!কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদেরকে বুঝতে বেশী দিন সময় দিবে না।কারন আপনারা যদি ক্ষমতার মোহে সংষ্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা করেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নিবে না।

বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই বছরের ভিতরেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উল্লেখ করে আমিনুল হক অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,সেই নির্বাচনের প্রস্তুতি নেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা,সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দেন এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশের সকল অবকাঠামো রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে পরিপূর্ণ সংষ্কার করবে।

এসময় তিনি বলেন,স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী এমপিরা যারা বিদেশে পালিয়ে গেছে এবং দেশের ভিতরে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।কারন বাংলাদেশে কোন স্বৈরাচারের স্হান হতে পারে না। বাংলাদেশ থেকে আমরা পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত করব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেই সুষ্ঠু নির্বাচনে এদেশের মানুষ নিরপেক্ষ ভাবে স্বচ্ছ ভাবে সুন্দর ভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই একমাত্র পারবে দেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেশকে স্বৈরাচার মুক্ত করতে এবং এদেশের জনগণের দাবি আদায় করতে।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রুপরেখার মাধ্যমেই একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার এর সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক,গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দিন,মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,আলী আকবর আলী,আব্দুস সালাম সরকার,মোতালেব হোসেন রতন, রফিকুল ইসকাম খান,আশরাফুজাহান জাহান,রেজাউর রহমান ফাহিম,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ,মনিরুল আলম রাহিমী,হাজী নাসির উদ্দিন,নুরুল হুদা ভূঁইয়া নূরু,এম এস আহমাদ আলী, জাহেদ পারভেজ চৌধুরী,হান্নান ভূইয়া, তাসলিমা রিতা,শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্যসচিব কামরুজ্জামান, জাসাস ঢাকা মহানগর সদস্যসচিব আনোয়ার হোসেন আনু,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা,দক্ষিণখান থানা বিএনপি যুগ্মআহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,আনোয়ার হোসেন জমিদার, মতিউর রহমান মতি,গুলশান থানা বিএনপি যুগ্মআহবায়ক আসাদুজ্জামান আসাদ,উত্তরাপূর্ব থানা বিএনপি আহবায়ক শাহআলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,শহিদুল ইসলাম সুমন, নজরুল ইসলাম খান,সাবেক সাধারণ সম্পাদক এ্যাড এফ ইসলাম চন্দন, তারেক হাসান,জাহিদ মাস্টার,খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন,বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী,মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম,থানা আহবায়ক কমিটি সদস্য আব্দুল আলী,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

এরপরে আমিনুল হক উত্তরা ও খিলক্ষেত এলাকার ৫ টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


    • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০০
      সূর্যোদয়ভোর ৭:১৯
      যোহরদুপুর ১২:৪৫
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।