আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

৬ মাসের কারাদণ্ড দেয়ার মাধ্যমে পালিয়ে যাওয়ার ১১ মাসের মাথায় প্রথম কারাদণ্ড হয়েছে শেখ হাসিনার

প্রকাশ: 2 July, 2025 6:11 pm

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১১ মাসের মাথায় প্রথম কারাদণ্ড হয়েছে শেখ হাসিনার। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার অপর আসামি ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদালতের আদেশে বলা হয়েছে, হাসিনা ও বুলবুলের এই কারাদণ্ড হবে বিনাশ্রম এবং তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন, সেদিন থেকে কার্যকর হবে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো। মামলায় শুনানি করেন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর  মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন, মো. আব্দুস সোবহান তরফদার, মো. সহিদুল ইসলাম সরদার, এসএম মইনুল করিম সহ অন্যান্য প্রসিকিউটররা। অপরদিকে হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন- রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামান।

কয়েক মাস আগে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন বক্তব্যসহ শেখ হাসিনার ফোনকলের একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিও’র এ বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় গতকাল চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করা হলো। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এডভোকেট মো. আমির হোসেন। তিনি বলেন, প্রসিকিউশন থেকে আদালতে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমার দ্বিমত রয়েছে। এই সাজার রায়ে আমি সন্তুষ্ট নই। সাজার বিষয়ে রায় দেখে পরবর্তী পদক্ষেপ নেবো।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা সাবমিশনে বলেছি তর্কিত ফোনালাপটি পুলিশের সিআইডি’র মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তারা রিপোর্ট দিয়েছে, এটি জেনুইন একটি কনভারসেশন। তিনি বলেন, আদালত সবার আর্গুমেন্ট শুনে, সিআইডি’র ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে করা মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তাসহ যারা এ বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া এবং নানাভাবে তাদের হুমকি দিয়েছেন। যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। এটাও নির্দেশ দিয়েছেন যে, যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেপ্তার করতে পারবে, তারপর থেকে এ সাজা কার্যকর হবে।

শুনানিতে যা বলেন- চিফ প্রসিকিউটর
শুনানিতে তাজুল বলেন, শেখ হাসিনা ‘এ-টিম’ নামে ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। ‘সুশান্ত দাশ গুপ্তা’ পেজটির এডমিন। তদন্ত সংস্থা গাইবান্ধায় যাওয়ার পর থেকে পেজটি বন্ধ রয়েছে। শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ফোনে বলেন, যারা এখন বেশি বাড়াবাড়ি করছে, দেখ- ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টিকে কিনা। কাউকে পালাতেও দেয়া হবে না। এ সময় অন্য প্রান্ত থেকে শাকিল বলেন, জি নেত্রী, আলহামদুলিল্লাহ্‌। আপনার কথায় আমরা ভরসা রাখছি। হাসিনা বলেন, একদম একদম। তখন বুলবুল বলেন, আপনি একটু মাথা ঠাণ্ডা রেখে আপনার কৌশলে এগিয়ে যান নেত্রী। হাসিনা বলেন, ঠিক আছে, আমি সবাইকে বলছি, তোমরা শুধু দুই মাস অপেক্ষা করো। কিছু বলো না। সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি নেত্রী। শেখ হাসিনা বলেন, ওরা ফেল করবে, আর আমরা যদি কিছু করি, তখন বলবে আমাদের জন্য করতে পারে নাই। সেটা আর বলার মুখ নেই। জাতীয় ও আন্তর্জাতিকভাবেও ইউনূসের গুটি গুটি চেহারা…।  হাসিনা বলেন, মামলা, আমার তো শুধু গোবিন্দগঞ্জ না, সারা দেশে ২২৭টি মার্ডার কেস। আমি বলছি, সবাই তালিকা করো। তোমরাও তালিকা করো। ২২৭ মার্ডারের লাইসেন্স পেয়ে গেছি। এক মামলায় যে শাস্তি, সোয়া ২০০ মামলায় একই শাস্তি। তাই না। ঠিক আছে সেই শাস্তি নেবো। তার আগে সোয়া ২০০ হিসাব করে নেবো। এটা যেন মাথায় থাকে। সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাআল্লাহ্‌, ইনশাআল্লাহ্‌। শেখ হাসিনা বলেন, এবার একবার আসতে পারলে কেউ ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ্‌।

এ সময় তানভীর হাসান ট্রাইব্যুনালকে জানান, ঘটনা তদন্তে তানভীর হাসান জোহা ২৯শে জুন গাইবান্ধায় গিয়েছিলেন। তিনি বলেন, বুলবুলের স্ত্রী চাঁদপুরে একটি সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বুলবুল  নিয়মিত তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন। বুলবুলের সিমটি বন্ধ থাকলেও সেটির আইএমি কোড চালু রয়েছে। ফোনটি বর্তমানে সাভার এলাকায় রয়েছে। আমরা অডিওটির বিস্তারিত পরীক্ষা করি। অডিওটি যে ফাঁস করেছে তার সঙ্গেও কথা বলি। আমরা ঘটনার ফরেন্সিক পরীক্ষা করেছি। এটি জেনুইন একটি কনভারসেশন। শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুল পলাতক আছেন। তাদের আত্মসমর্পণ করতে দু’টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপরও তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেন ট্রাইব্যুনাল। সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন ট্রাইব্যুনালে তার যুক্তি তুলে ধরেন। অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানও তার বক্তব্য তুলে ধরেন। সব পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল এই রায় দেন।
ওদিকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ  হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম চলছে।

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।