আজ | | | |

শিরোনাম :

কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (আরপিও) সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে, থাকছে না ইভিএম

প্রকাশ: 11 August, 2025 6:12 pm

ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনীতে ‘না ভোট’ বিধান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বাতিল, নিজস্ব প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক, পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পুনর্বহালসহ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনা, নৌ, বিমান বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম সংক্রান্ত সব প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হবে না। ভোটে গিয়ে জনগণের সমর্থন পেতে হবে। যদি ‘না ভোট’ বেশি হয়, পুনঃনির্বাচন হবে। এর মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ হবে এবং অপব্যবহার রোধ হবে।’

আগে সীমিত করা হলেও এবার আবারও ইসিকে পুরো আসনের নির্বাচন বা ফলাফল বাতিলের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘অনিয়ম প্রমাণিত হলে এক বা একাধিক কেন্দ্র, এমনকি পুরো সংসদীয় এলাকার ভোট স্থগিত বা বাতিল করতে পারবে কমিশন।’

তিনি বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। বড় দলের প্রতীকে ছোট দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকছে না। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। নির্বাচন কর্মকর্তাদের অবহেলার কারণে অনিয়ম হলে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে হবে এবং তা কমিশনকে জানাতে হবে। এই তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত নথিতে যুক্ত হবে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন, মাঝপথে বের হওয়া যাবে না। অনুমোদিত পর্যবেক্ষকরাও একইভাবে ভোটকেন্দ্রে প্রবেশাধিকার পাবেন। দুই প্রার্থী সমান ভোট পেলে পূর্বের মতো লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের বদলে পুনঃনির্বাচন হবে।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়েই রাজনৈতিক দলকে অনুদানের সীমা ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং দাতার ট্যাক্স রিটার্নে প্রদর্শিত হতে হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার, মিথ্যাচার বা অপবাদ ছড়ালে প্রার্থী, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা গণমাধ্যম-সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘এই সংশোধনীতে কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাম্প্রতিক অভিজ্ঞতা ও বাস্তবতার আলোকে পরিবর্তনগুলো আনা হয়েছে।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করবেন, তাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য সংস্কার কমিশন ৯০ দিনের সুপারিশ করলেও কমিশন ৩০ দিনই রাখছে। এ ছাড়া নিবন্ধন আবেদন নাকচ হলে ইসি অবশ্যই স্পষ্ট কারণসহ চিঠি দেবে, যা আদালতে উপস্থাপন করা যাবে।’(বাসস)

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর

আরও পড়ুন

কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.:=কর্মক্ষেত্রে নারীদের পূর্ণাঙ্গ সেবা ও অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের মানসিক প্রশান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। আজ বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত আধুনিক ‘ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার’এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির .... বিস্তারিত

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে শিশু সন্তান খু-ন! ঘাতক মাকে রশি দিয়ে বেঁধে আটক করে রেখেছেন প্রতিবেশীরা।

    কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

    পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক


    • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩০
      সূর্যোদয়ভোর ৬:৪৬
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৬:৫৯
      এশা রাত ৮:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।