আজ | | | |

শিরোনাম :

দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রকাশ: 18 November, 2025 6:31 pm

ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন তিনি।

অ্যাপটি উদ্বোধন করার পরপরই জাপান, মিশর, কেনিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

পোস্টাল ভোট বিডি উদ্বোধন করার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচনে ক্ষেত্রে একটি মাইলফলক। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটি ইতিহাস সৃষ্টি করল। এই ইতিহাসের সাক্ষী আপনারা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসে বসবাস করছে। প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্রেও ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। এক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ডাকযোগে ভোট দিতে সক্ষম করতে কমিশন একটি হাইব্রিড সমাধান তৈরি করেছে। তিনি বলেন, প্রতিটি খাম ব্যক্তিগতকরণ করা এবং আলাদাভাবে শনাক্তযোগ্য হওয়ায় প্রতিটি ডাক ভোট ট্র্যাক করা সম্ভব হবে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেন যে অনেকেই নিবন্ধন করবেন এবং ভোট দেবেন।

ইসির কর্মকর্তারা জানান, বিশ্বের ১৪৩টি দেশে ৪০ দিনব্যাপী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলবে।

অনুষ্ঠানে অন্য দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন দেশের বাংলাদেশি কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন।, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর প্রবাসের সংবাদ প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা


    • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০১
      সূর্যোদয়ভোর ৭:২০
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।