আজ | | | |

শিরোনাম :

চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ: 8 March, 2025 10:13 am

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম :- জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অধিকার ,সমতা, ক্ষমতায়ন , নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম চত্বরে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাইট সেভার্স এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছা, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, অর্গানাইজার ইনামুল হক, ওয়ার্ড বয় নাজমুল হাসান। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে আগত ২৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ২৫ জন চক্ষু রোগীর ছানি অপারেশন, ১৫০ জন চক্ষু রোগীর মাঝে ঔষধ ও ৯০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করা হয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আর ডিআরএস প্রতিনিধি অলীক রাংসা, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লা বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন যুব প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ও শিউলি আক্তার প্রমুখ ।

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার


    • শনিবার, ২৭ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৬
      সূর্যোদয়ভোর ৬:১৪
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।