আজ শুক্রবার | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৪০

রাজধানী শাহবাগ থানা এলাকায় প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ এরশাদ আকন্দ (৩৮)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় শাহবাগ থানাধীন একটি হোটেলের নিচতলায় বসে মোঃ এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের নিকটাত্মীয় পরিচয় দেন। তিনি বাদী জনৈক ছেলেকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১৮ জুন) ভোর আনুমানিক ৫:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকা অভিযান পরিচালনা করে মোঃ এরশাদ আকন্দকে গ্রেফতার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |