আজ সোমবার | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪১

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :উত্তর ইতালির স্বনামধন্য ও আলোচিত সাংবাদিক সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি র পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দ ও রোজাদারদের সম্মানে আলোচনা সভা , দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। গত রবিবার ভেনিসের মেস্রে ভিয়া পিয়াভে তে ইন্ডিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়ার শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান ।
সে সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আমিনুল হাজারী , সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল , সাংগঠনিক সম্পাদক জুম্মন অনিক , সহ কমিউনিটি নেতৃবৃন্দ, এছাড়াও ভেনিস বিএনপি , আওয়ামীলীগ, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি , যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
আলোচনা শেষে বাংলাদেশে সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সকল মুসলিম উম্মা ও কবরবাসীর জন্য দোয়া করা হয়। সে সময় দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস সালাম । বক্তারা এমন একটি আয়োজনের মধ্যদিয়ে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে উপস্থিত করানোর জন্য ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। সেই সাথে ভেনিসে বাংলাদেশ কনিউনিটিকে এগিয়ে নিতে ও ঐক্যবদ্ধ করতে , বিভাজন সৃষ্টিকারীদের কাছ থেকে সতর্ক থাকতে আহবান জানান ।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |