আজ শনিবার | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৩

শিরোনাম :

১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:ভূমি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না,বরং অর্থনীতি আরও সচল হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমাতে সরকার চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ডিজেলসহ রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ

বিগত ফ্যাসিবাদী আমলের দুঃশাসনকেও হার মানায়:যায়যায়দিন ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সম্পাদক

প্রকাশ: ১২ মার্চ, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার তেজগাঁও শিল্পাঞ্চল’ প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের অভিযোগ তুলেছে যায়যায়দিন কর্তৃপক্ষ।

বুধবার ( ১২ মার্চ ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ এ অভিযোগ তুলেন। তিনি অবিলম্বে যায়যায়দিন অবৈধ দখলমুক্ত এবং পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে সামনে রেখে একটি চক্র সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে গত ১৫ ডিসেম্বর দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল করে। তারা সেখান থেকে অবৈধভাবে দৈনিক যায়যায়দিনের মূল লোগোর সঙ্গে হুবহু মিল রেখে ‘দৈনিক যায়যায়দিন প্রতিদিন’ নামের একটি পত্রিকা প্রকাশ করছে; যা আইনগতভাবে অবৈধ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সালে আর্থিক সংকটে পড়ে শফিক রেহমান দৈনিক যায়যায়দিন পাবলিকেসন্স-এর শেয়ার এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর কাছে বিক্রি করেন। ২০০৭ সালের ২৩ মার্চ ফরম-১১৭ এর মাধ্যমে শফিক রেহমান, তার স্ত্রী তালেয়া রহমান এবং ছেলে সুমিত রহমান তাদের যায়যায়দিন পাবলিকেসন্সের সব শেয়ার সাঈদ হোসেন চৌধুরী ও আবুল হাসান মো. আল ফারুক বরবার হস্তান্তর করেন। এর দুইদিন পর অর্থাৎ ২৫ মার্চ ২০০৭ তারিখ শফিক রেহমান ও তালেয়া রেহমান ফরম-১১৭ এর মাধ্যমে তাঁদের যায়যায়দিন প্রিন্টার্সের শেয়ার এইচআরসি মিডিয়া লিমিটেড এবং এইচআরসি বাংলাদেশ লিমিটেডের নামে হস্তান্তর করেন।

শেয়ার হস্তান্তরসহ সব প্রক্রিয়া শেষে শফিক রেহমান ২০০৭ সালের ১৭ জুলাই অতিরিক্ত ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হয়ে যায়যায়দিনের প্রকাশকের পদ থেকে পদত্যাগ করেন।

পরবর্তীতে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হয়ে আবুল হাসান মো. আল-ফারুক যায়যায়দিনের প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১১ সালের ৯ জুন পত্রিকার প্রকাশকের পদত্যাগের ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদ হোসেন চৌধুরী যায়যায়দিনের প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় থেকে সাঈদ হোসেন চৌধুরী দৈনিক যায়যায়দিনের প্রকাশক ও মুদ্রাকর হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শফিক রেহমান ২০০৭ সালের ১৭ জুলাই দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশকের দায়িত্বভার থেকে পদত্যাগ করলেও ২০০৮ সালের ৬ মে পর্যন্ত বেতনভুক্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ৫ মে তিনি স্বেচ্ছায় সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। ৬ মে ২০০৮ সালে যায়যায়দিন ও সমকালসহ একাধিক জাতীয় দৈনিকেও এ সংক্রান্ত খবর প্রকাশ পায়।

শফিক রেহমান পদত্যাগ করার পর শহীদুল হক খান এবং পরে বরুণ শংকর দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতিক্রমে ২০০৮ সালের ২৩ নভেম্বর কাজী রুকুনউদ্দীন আহমেদ যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখিত সময় থেকে তিনি নিষ্ঠার সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পর সাঈদ হোসেন চৌধুরীর মালিকানাধীন দৈনিক যায়যায়দিন পত্রিকাটি দখল করে নিতে বেশকিছু দুস্কৃতিকারী পত্রিকার প্রধান কার্যালয় তেজগাঁও শিল্পাঞ্চল¯’ এইচআরসি মিডিয়া ভবনে কয়েক দফা হামলা চালায়। এ ব্যাপারে গত ২৪ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। গত ১৫ ডিসেম্বর সাংবাদিক শফিক রেহমানকে সামনে রেখে ওই চক্র সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল করে নেয়।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল¯’ যায়যায়দিন কার্যালয় ও প্রেস বেদখল হওয়ার পর বিধি মোতাবেক ডিসি অফিসকে অবহিত করে অন্য প্রেস থেকে যায়যায়দিন পত্রিকা ছাপানোর ব্যবস্থা করা হয়। পর পর দু’টি প্রেস পরিবর্তনের বিষয়টিও যথারীতি ডিসি অফিসকে জানানো হয়। কিন্তু ডিসি অফিস শফিক রহমানের আবেদনের প্রেক্ষিতে ঠুনকো অজুহাতে ১০ ফেব্রুয়ারি যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে। অথচ এর আগে ২ ফেব্রুয়ারি সাঈদ হোসেন চৌধুরীর এক রীট পিটিশনের প্রেক্ষিতে হাই কোর্ট দৈনিক যায়যায়দিন পত্রিকার সবকিছুই সাঈদ হোসেন চৌধুরীর পক্ষে থাকবে বলে তিন মাসের ‘স্থিতাবস্থা’ (Status-quo) দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম (প্রশাসন) গোলাম ফারুক আলম, সিনিয়র ম্যানেজার নূরুল হক ও ডেপুটি ম্যানেজার (প্রশাসন) ইকবাল হোসেন।

মিডিয়া রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ:মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    অবিশ্বাস্য এক রণকৌশল এবং সাহসিকতার সংমিশ্রণে পাল্টে গেল পৃথিবীর ভূ-রাজনীতি:উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে

    ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

    শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

    ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:ভূমি প্রতিমন্ত্রী

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই :আমান উল্লাহ

    চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে নেওয়া হলো থানায়

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না,বরং অর্থনীতি আরও সচল হবে।

    বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমাতে সরকার চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান

    মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

    ডিজেলসহ রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এর অভিনন্দন

    রাজধানীর ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি

    উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    ‎লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে জনপ্রিয় বিএনপি নেতা মমিনুল হক

    ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে

    ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ

    কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প

    এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত:বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

    ভোলার মনপুরা উপজেলার নয় মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

    ৫সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা এনসিপির:রাজধানীর উত্তর সিটিতে আদিব , দক্ষিণে আসিফ মাহমুদ


    • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩২
      সূর্যোদয়ভোর ৬:৪৮
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।