আজ | | | |

শিরোনাম :

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী লায়ন হারুন’র সমর্থকদের সাথে কয়েক দফা সংঘর্ষ স্বতন্ত্র প্রার্থী হান্নান সমর্থকদের, অর্ধ শতধিক আহত

প্রকাশ: 5 February, 2026 6:47 pm

ছবি : স্বতন্ত্র প্রার্থী হান্নান এ নেতৃত্বে হামলায় আহত ধানের শীষের প্রার্থীর পক্ষের আহত নেতাকর্মীরা- ৬নং পশ্চিম গুপটি, ফরিদগঞ্জ ।৫/২/২০২৬

ফরিদগঞ্জে : চাঁদপুর-৪ আসনের ফরিদগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের সমর্থক এবং বিএনপির ধানের শীষের প্রার্থী লায়ন হারুন’র সমর্থকদের সাথে কয়েক দফা সংঘর্ষ হয়েছে ।

স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের নির্বাচনী প্রচারণা সময় হামলার ঘটনা ঘটেছে বলে এমন অভিযোগ করেছেন এম এ হান্নান । এতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে হান্নানের পক্ষ থেকে ।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

সন্ধ্যার পর গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও হুগলিতে পৃথক ভাবে একাধিক বার নিবার্চনী সংঘর্ষের ঘটনা ঘটে ।

এ সব ঘটনায় এলাকার সাধারন নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে ।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় , পশ্চিম হুগলি এলাকায় পূর্ব থেকে নির্ধারিত কর্মসূচি চলছিল ধানের শীষের প্রার্থীর লায়ন হারুন সমর্থকদের । এই কর্মসূচি শেষ করে মিছিল নিয়ে যাওয়ার সময় হান্নান সমর্থকদের সাথে সংঘর্ষ এর ঘটনা ঘটে ।

নাম না প্রকাশে এলাকার উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ বলেছে , মিছিল চলে যাওয়ার মুহূর্তে রাস্তার পাশে অবস্থিত একটি বাড়িতে হান্নান এর উপস্থিতিতে উঠান বৈঠক চলে । কোনো প্রকার উস্কানি ছাড়াই উঠান বৈঠক থেকে হান্নান নিজ এসে ধানের শীষের মিছিলে থাকা নেতাকর্মীদের সাথে উচ্চ-বাচ্চ বাক্য বিনিময় করে । তখন তাদের সাথে সংর্ষে জড়িয়ে পরে হান্নান সমর্থক নেতাকর্মীরা ।

একেই ধারাবাহিকতায় ষোলদানা প্রাইমারি স্কুল ( মডেল স্কুল ) এলাকায়ও একেই ধরণের ঘটনা ঘটে । সেখানেও ধানের শীষের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মিচ্ছিল করছিলেন ঠিক হটাৎ হুগলির কর্মসূচি শেষ করে খাজুরিয়া বাজার হয়ে ওই এলাকা অতিক্রমের সময়ে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সাথে দ্বিতীয় দফা সংর্ষে জড়িয়ে পরে হান্নানের নেতৃত্বে তার সমর্থকরা । বিনা উস্কানিতে খাজুরিয়া বাজারে একটি কফি শপে হামলা চালায় হান্নান এর নেতৃত্বে তার সমর্থকরা । অভিযোগ উঠেছে ফরিদগঞ্জ থেকে হান্নানের একদল সমর্থক এই এলাকায় প্রবেশ করে লাঠিসোটা ও দেশীয় অস্র নিয়ে । এমন একটি ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়াতে ।

তবে দিনের এই ঘটনা গুলো নিয়ে এখনো ধানের শীষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নাই ।

এদিকে ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের মধ্যে যারা আহত হয়েছেন তারা হলো মারুফ সরদার ৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি, রাজু পাটোয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ,নেতা , ইউনিয়ন বিএনপির নেতা মো:ইসমাইল ,কবির গাজী , রাজু গাজী , রাব্বি , রিপন হাজী সহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জন। এদের অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

রাতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান দাবি করেন, তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এতে তিনি নিজেসহ সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ অনেকে আহত হন।

তিনি দাবি করেন, মোট আহতের সংখ্যা প্রায় ৩০ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

একটি ভিডিওতে দেখা যায় হান্নান এর নেতৃত্বে তার সমর্থকরা খাজুরিয়া বাজার এলাকায় ব্যাপক মহড়া দিচ্ছে একইসাথে একটি দোকানে হামলা করছে ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি জানান, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরাধ চাঁদপুর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার

    কষ্টকে জয় করে কৃতিত্ব যমজ দুই বোনের

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন |

    কিশোর গ্যাং দের প্রতি হুশিয়ার উচ্চারণ করে মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।