আজ বৃহস্পতিবার | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩১

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পত্নীতলা থানা পুলিশ সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি এনজিও সংস্থা ও ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
সকাল ৯টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।
পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৭ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২০ |
| এশা | রাত ৮:৩৮ |