
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৪ জুলাই ২০২৬খ্রি. তারিখ ২১:১০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ০৫নং নন্দলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলোঙ্গীপাড়া গ্রামস্থ ক্লিক মোড় সংলগ্ন আসামী আব্দুল মমিন এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ৫১৫০/-টাকা, ০১ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ০১টি বাটন মোবাইল ফোন এবং ০৩টি সিম সহ আসামী-১। মোঃ গোলাপ শেখ (৩২), পিতা-মৃত তেজার উদ্দিন শেখ, মাতা-জমেলা খাতুন, ২। আব্দুল মমিন (৩৭), পিতা-মৃত মনজিল শেখ, মাতা-মোছাঃ খোদেজা খাতুন, ৩। মোঃ সাগর (২৭), পিতা-মৃত ইসলাম শেখ, মাতা-মোছাঃ রাহি খাতুন, ৪। মোঃ রতন শেখ (২৫), পিতা-লিয়াকত শেখ, মাতা-মোছাঃ বুলবুলি খাতুন, ৫। মোঃ জনি (৩৬), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-মৃত জাহানারা বেগম, সর্ব সাং-এলোঙ্গীপাড়া ৭নং ওয়ার্ড, ইউনিয়ন-৫নং নন্দলালপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া‘দের গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২০ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৮ |
| এশা | রাত ৯:১৪ |