আজ শনিবার | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫১

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি সকাল ৬টা ১১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। (বাসস)
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৭ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৯ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩২ অপরাহ্ণ |