আজ | | | |

শিরোনাম :

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

মহানগর উত্তর বিএনপির অভিনব কর্মসূচি : নামাজ পড়ে সাইকেল পেলো ৩২ কিশোর

প্রকাশ: 28 March, 2025 4:49 pm

নিজস্ব প্রতিবেদক :পবিত্র রমজান উপলক্ষে অভিনব কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রোজার শুরুতে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়- মাসব্যাপী যে সকল শিশু-কিশোর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদের প্রত্যেককে বাইসাইকেল উপহার দেওয়া হবে।

সেই ঘোষণার প্রেক্ষিতে আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী এলাকার ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার তুলে দেয় সংগঠনটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মহতি উদ্যোগের প্রশংসায় ভাসছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশকে চেটেপুটে খেয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতেও শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। তারা আগেই পালিয়ে গেছে। কারন, বিদেশে তাদের বাড়িঘর আছে।

এসময় তিনি বলেন,ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে দেশের এই তরুন-কিশোররা জীবন দিয়ে লড়েছে রক্ত দিয়েছে।গুলির সামনে দাড়িয়েছে মুগ্ধ,আকরাম,আবু সাঈদরা।তাদের এ আত্মদান মহিমান্বিত। তরুন-কিশোরদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিবাদ শেখ হাসিনাসহ তাদের দোসররা।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন,বাংলাদেশে যখনই কোন ক্রান্তিকাল এসেছে তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাড়িয়েছে। ফ্যাসিবাদ শেখ হাসিনার নির্যাতনে দলের প্রত্যেক নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া হয়ে ফেরারী জীবনযাপন করেছে বিগত দিনে। মামলার কারনে বাবার লাশ পর্যন্ত দাফনে যেতে পারেনি তারা।

এসময় তিনি বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বতী সরকার ক্ষমতায় গেছে। এতে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও এখনো আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। এখনো দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়নি।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে এখন নানান টালবাহানা শুরু করেছে। প্রধান উপদেষ্টা শুরুতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও এখন সেখান থেকে সরে এসে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে।

এসময় তিনি আরও বলেন, সরকারের মধ্যকার কিছু গোষ্ঠির ক্ষমতার মোহে সংস্কার ও ফ্যাসিবাদের বিচারের নামে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বিলম্বিত করার চেষ্টা করছে তারা।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্হানীয় মুরব্বিয়ান,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজ,বিশিষ্ট সমাজসেবক,পল্লবী রুপনগর এলাকার বিভিন্ন মসজিদ এর ইমাম ও মাদ্রাসার শিক্ষক ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


    • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৭
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০২
      মাগরিবসন্ধ্যা ৬:৩০
      এশা রাত ৭:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।