
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচং উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বারেশ্বর এলাকার গ্রামবাসী সাথে মতবিনিময় করেছেন।শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় বারেশ্বর উচ্চ বিদ্যালযের মাঠে গ্রামবাসীর অংশগ্রহণে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিতহয়।
আব্দুল ওহাব মেম্বারের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম লৌদি পীর সাহেব।এতে বক্তব্য দেন গ্রামের প্রবীণ মুরব্বি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল পুলিশ, হুমায়ুন মেম্বার, দুলু মেম্বার, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন বলেন, “গ্রামের মুরব্বিয়ান, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সমর্থন পেলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চাই। এ জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, “আজ গ্রামবাসী যেভাবে আমাকে সমর্থন করেছেন, এটিই আমার বিজয়। আপনাদের দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা নিয়েই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
আমার দল বিএনপি যদি চেয়ারম্যান পদে আমাকে বিবেচনা করে এবং মনোনয়ন দেয়, আমি দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া আশা করছি।বারেশ্বর গ্রামের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ঐতিহ্যবাহী বারেশ্বর গ্রামের যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনারা যে সমর্থন দিয়েছেন, নির্বাচনের শেষ পর্যন্ত সবাইকে পাশে চাই।আজকে আপনারা এখানে এসে আমাকে যে ভালবাসা দেখিয়েছেন এবং আমার ডাকে সাড়া দিয়েছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভায় বক্তারা বলেন, বারেশ্বর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামের দীর্ঘদিনের সুনাম ও সামাজিক সম্প্রীতি রয়েছে। গ্রামবাসীর পারস্পরিক ঐক্য ও সহযোগিতার কারণে সমাজে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। তারা আরও বলেন, গ্রামের সামাজিক ঐক্যের পাশাপাশি ইউনিয়নের প্রশাসনিক নেতৃত্বেও নিজেদের একজন যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিকে দেখতে চান তারা। সেই লক্ষ্যেই সাবেক চেয়ারম্যান কামাল হোসেন কে আসন্ন ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অঙ্গীকার করেছেন। তাঁর প্রার্থিতার বিষয়ে গ্রামবাসীর মতামত গ্রহণ এবং সম্মিলিত সিদ্ধান্তের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত বক্তারা জানান, সবার মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনে কামাল হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে তাঁরা একমত প্রকাশ করেন।
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:২২ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |