আজ মঙ্গলবার | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:০৬

শিরোনাম :

প্রজ্ঞাপন জারি : জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’র: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান–শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ১৯ জানুয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল এর বাণী দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে: রাঙ্গামাটিতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন : খাগড়াছড়িতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাজধানীর উত্তরায় সাত তলা একটি বাড়িতে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে ,অন্তত ১৩ জন আহত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার চালিয়ে যাচ্ছে: নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন

ধর্ষণের পর হত্যার হুমকি পাওয়া সেই ছাত্রদল নেত্রী উর্মি আত্মহত্যার চেষ্টা!

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ

ধর্ষণের পর হত্যার হুমকি পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘সরি আব্বু আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’ এর পরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এদিকে এদিন রাতে উর্মির ফেসবুক আইডি থেকে তার বড় বোন ফাতেমা তুজ জোহরা অন্য একটি পোস্ট করে ঘটনার বিস্তারিত জানান।

তার দেওয়া পোস্টটি হুবহু হলো- ‘আমি ফাতেমা তুজ জোহরা, জান্নাতুল নওরিনের বড় বোন। আজ আমি কোনো রাজনৈতিক দলের কর্মীর হিসাবে নয়, একজন বড় বোন হয়ে হাসপাতালে ছোট বোনের বেডের পাশে বসে লিখছি।

তিনি আরও বলেন, গতকাল সকালে আমার বোন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। ও এখন অনেক অসুস্থ। একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আমি জানি এখন আপনারা অনেকে হয়তো বাজে মন্তব্য করা শুরু করবেন, করেন তাতে আমাদের এখন আর কিছু যায় আসেনা। কারণ আমরা এখন অনলাইন বিস্ফোরণ মধ্যেই বসবাস করছি। আপনারাই বলেন দল থেকে যৌক্তিক সমালোচনা করতে তার পর তার দায় নেন না।

আমার বাবা মা ভাই বোন বিগত ১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আমার ছোট বোন #নওরিন জেল জুলুম ছাত্রলীগের নির্যাতন সহ্য করেও নতুন সূর্যের অপেক্ষায় সাহসিকতার সাথে রাজপথে টিকে ছিলো। কিন্তু ৫ আগস্টের পরে আজকে বড়ই হতাশ, এতো কষ্টের স্বাধীনতা অর্জনের পরেও আমরা স্বাধীন নই।

সে ধরে নিয়েছে এই অন্ধকার আর কখনোই কাটবেনা। এভাবেই মজলুম কর্মীদের দীর্ঘশ্বাসে ধ্বংস হয়ে যায় ট্রয় সাম্রাজ্য। দলের প্রয়োজনে কর্মীদের ব্যবহার করবেন, সে কর্মীরা দলের কাজ করতে গিয়ে বিপদে পরলে তখন সেই কর্মীকে বেওয়ারিস বানিয়ে দেবেন। যেনো শিয়াল কুকুর বেশি করে ছিঁড়ে খেতে পারে।

১৭ বছর যাদের রক্ত, ঘাম ও শ্রমের উপরে দাঁড়িয়ে আপনারা নেতা হয়েছেন সুসময়ে তাদের গলায় ছুরি বসিয়ে স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথে আঁতাত করা ব্যক্তিদের নিয়ে আপনারা নিজের কোমর প্রতিষ্ঠা করেন খুবই দুঃখজনক।

এনসিপির বড় বড় নেতারা একজন হবু ধর্ষকের পক্ষে নিউজ করানোর জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, বিবৃতি দেয়। কারণ এদের কর্মী এদের কাছে রত্ন।

অন্য দিকে আপনারা আপনাদের একজন নির্যাতিত নারী কর্মীরও পক্ষ নিয়ে একটা বিবৃতি দিয়ে বলতে পারেন না ও আমাদের কর্মী আমরা এর পাশে আছি। নেতারা নাকি কর্মীদের মাথার উপরে ছাতার মতো। যে ছাতা ছায়া দেয় না তার প্রয়োজনীয়তা কি বলতে পারেন।

ধিক্কার জানাই এমন কোরম সন্ত্রাসীদের। যারা নিজের স্বার্থ অন্য কোরাম হওয়ার কারণে প্রতিভাবান কর্মীকে ধ্বংস করে দেয়। আমার পুরো পরিবার আমার বোনের নিরাপত্তা চাই আমাদের দরকার নাই আপনাদের পরিচয় বা আপনাদের সহানুভূতির। অনেক হয়েছে আর না।

আমার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু মাত্র আমরাই জানি। কর্মী হিসাবে #নওরিন আপনাদের কাছে অযোগ্য হতে পারে কিন্তু সন্তান হিসাবে আমার পরিবারের কাছে রত্ন। সেক্ষেত্রে আমরা শুধু ওর নিরাপত্তা চাই। দয়া করে আমার বোনটাকে বাঁচতে দেন।

প্রয়োজনে আমাদের বোনটাকে আর রাজনীতি করতে দিব না। ও কখনো প্রতিহিংসার পরায়ণ নয়। তবুও এ নিকৃষ্ট রাজনৈতিক খেলায় আমরা আমাদের বোন কে হারাতে চাইনা।

ফাতেমা তুজ জোহরা। সহ মানবাধিকার সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল।

নওরিনের বড় বোন।

আমার বোনের এমন সিদ্ধান্তের কিছু কারণ জাতিকে জানাচ্ছি।‘

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।

এ ঘটনায় জান্নাতুল নওরিন উর্মি ওইদিন রাতেই রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে উর্মি তার ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

এক্সক্লুসিভ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মানিকগঞ্জের আতা ও ঝিনাইদহর ফিরোজকে বহিস্কার করলো বিএনপি

    সভাপতি মান্নার দুই আসন সহ ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য

    প্রজ্ঞাপন জারি : জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’র:

    সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে ডিএডি পদমর্যাদায় র‌্যাবে কর্মরত মোতালেব নামে এক র‌্যাব কর্মকর্তা নিহত

    সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে কাল

    লালমনিরহাটে জিয়া মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান–শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

    বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

    ১৯ জানুয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল এর বাণী

    দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে: রাঙ্গামাটিতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম জোরদারে ঢাকা-১৭ আসনে ৫৬ সদস্য বিশিষ্ট মিডিয়া কমিটি ঘোষণা

    কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের

    শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন

    সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন : খাগড়াছড়িতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    রাজধানীর উত্তরায় সাত তলা একটি বাড়িতে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে ,অন্তত ১৩ জন আহত

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

    ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা, একযুগ পর ঝিনাইদহ পেল সফল জেলা প্রশাসক

    একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার চালিয়ে যাচ্ছে: নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন

    প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে: নজরুল ইসলাম খান

    প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু

    সাভার ও আশুলিয়ার বিএনপি জয়ের জন্য নির্বাচনী প্রচারনায় এগিয়ে

    ঝিনাইদহে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ

    লালমনিরহাটে নেতার বাড়িতে দাওয়াত না খেয়েও ফেঁসে গেলেন ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ

    শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার

    ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা: মির্জা ফখরুল

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন

    গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন তারেক রহমান—মীর শাহে আলম

    রাষ্ট্র গঠনের মহাযাত্রায় এই বিশ্বস্ত সহচররা হয়ে ওঠেন আদর্শ, সাহস ও মানবিকতার প্রতিচ্ছবি


    • মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২৪ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৪২ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:০৯ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৩৬ অপরাহ্ণ
      এশা রাত ৭:৫৫ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।