আজ | | | |

শিরোনাম :

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ  স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

কুড়িগ্রামে ২ হাজার ২’শ ৫১ কোটি টাকা ব্যয়ে পাউবো’র গৃহিত নদী তীর রক্ষা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশ: 29 June, 2025 4:21 pm

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃবিগত আ’লীগ সরকার আমলে ১৬টি নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রাম জেলার নদী ভাঙন রোধে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর বামতীর, ডানতীর এবং নদী ব্যবস্থাপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২ হাজার ২’শ ৫১ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলে চলতি ২০২৪-২৫ অর্থ বছরে এখন সমাপ্তির পথে। এই সকল ঠিকাদারী কাজ সমূহ শুরুতেই প্রভাবশালী আওয়ামীলীগের নেতাদের ছত্র ছায়ায় তাদের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজগুলো বাগিয়ে নেয়। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গেলে সারাদেশে আওয়ামীলীগের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের প্রভাবশালী ঠিকাদার ও আওয়ামীলীগ নেতারা বিভিন্ন ভাবে অপরাধে যুক্ত থাকায় কারাবন্দি অথবা দেশ থেকে পালিয়ে যায়। বেশকিছু সময়ের জন্য কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের গৃহিত কাজগুলি অনিশ্চয়তার মুখে পড়ে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায় বিএনপি অথবা বিএনপি সমর্থিত কিছু ঠিকাদার নেগোসিয়েশনের মাধ্যমে প্রকৌশল প্রতিষ্ঠানের সহযোগিতায় আওয়ামীলীগের ঠিকাদারদের কাজগুলো মাঠ পর্যায়ে চুক্তিভিত্তিক অথবা টাকার বিনিময়ে ক্রয় করে নিজেরা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করে। এই সকল কাজগুলোতে হাত বদল হওয়ার সাথে সাথে নানা অনিয়ম ও দুর্নীতির সূচনা ঘটে।

দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মাঠ পর্যায়ে প্রকৌশল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের যথাযথ দায়িত্ব পালনে গরিমশি দেখায় ঠিকাদার প্রতিষ্ঠান যা ইচ্ছা তাই কাজ বাস্তবায়ন চলমান রাখে। উন্নয়ন কাজগুলো সুষ্ঠ ভাবে বাস্তবায়ন হলে এতে ভাঙনের কবল হতে রক্ষা পাবেন কয়েক হাজার বসত বাড়িসহ একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও বড় বড় হাট-বাজার। এতে কৃষি, স্বাস্থ্য, ব্যবসা মিলে উপকৃত হবেন জেলার ১৫ লাখ মানুষ। এর মধ্যে কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৭২ ভাগ, ব্রহ্মপুত্র নদের চিলমারী, উলিপুর উপজেলার ডান তীর ভাঙন রোধ প্রকল্পে ৯৮ ভাগ এবং কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদের ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ৬১ ভাগ শেষ হয়েছে। পাউবো অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্প (প্রথম সংশোধিত) প্রায় ৬২৯ কোটি টাকা ব্যয় উন্নয়ন কাজের ৭২ ভাগ কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী, উলিপুর উপজেলার ডানতীর ভাঙন রোধ (প্রথম সংশোধিত) ৪৪৮ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ। একইভাবে রৌমারী উপজেলার ঘুঘুমারি হতে ফলুয়ার চরঘাট ও রাজিবপুর উপজেলার সদর হতে মোহনগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বাম তীর সংরক্ষণ প্রকল্প (প্রথম সংশোধিত) ৪৮০ কোটি টাকা ব্যয়ে নদী সংরক্ষণ কাজের ৯৮ ভাগ কাজ শেষ করা হয়েছে।

এদিকে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ৬৯২ কোটি টাকায় শুরু করা কাজটির ৬১ ভাগ শেষ হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প চারটির কাজ শুরু করে ২০১৯ সাল হতে এবং এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে চলতি বছরের ৩০ জুন।

এদিকে কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে ধরলা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, বøকের নিচে তৃতীয় শ্রেণির ইটের খোয়া দিয়ে তৈরি কার্পেটিং দেয়া হয়েছে। কাজটি আওয়ামীলীগের এক প্রভাবশালী ঠিকাদারের হলেও পরবর্তীতে বিএনপি সমর্থিত একজন ঠিকাদার নিজের প্রভাব ঘাটিয়ে কাজ বাস্তবায়ন করছে। অপরদিকে অন্যান্য এলাকায় যেনতেন ভাবে প্রকৌশল প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের অনুপস্থিতিতে বøক নির্মাণ কাজ অব্যাহত রাখার চিত্র দেখা গেছে।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্প এবং দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, আমরা ধরলা প্রকল্পের প্রায় ৭৩ শতাংশ কাজ শেষ করেছি। সময়মতো বাকি কাজও শেষ করা হবে। কাজ শেষ হলে এর শতভাগ সুফল পাবেন ধরলা পাড়ের মানুষ। অপরদিকে দুধকুমার প্রকল্পের প্রায় ৬১ শতাংশ কাজ শেষ করা হয়েছে বাকি কাজও দূরত্ব শেষ করা হবে তিনি আশা করেন।

চিলমারী ও উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রোধের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রোধ প্রকল্পের প্রায় ৯৩ শতাংশ কাজ শেষ করা হয়েছে। বাকি কাজও শেষ করা হবে। এছাড়া পাউবোর জেলায় চলমান সব উন্নয়ন কাজ সঠিক সময়ে শেষ করার চেষ্টা আমরা অব্যহত রেখেছি।

 

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩

    জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার

    দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলী আজমকে বহিস্কার করলো দক্ষিণ বিএনপি

    নারী এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী

    রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

    শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস


    • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৭
      সূর্যোদয়ভোর ৬:৪৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৬
      এশা রাত ৮:২৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।