আজ | | | |

শিরোনাম :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

রোডম্যাপ ঘোষণা করতে কতো দিন লাগতে পারে সেটা নিয়ে তো আলোচনা হয়নি, এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন:আফিস নজরুল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র প্রতিনিধিদলের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের ব্রিফিংয়ে

প্রকাশ: 16 April, 2025 6:36 pm

সংসদ নির্বাচন কোনোভাবেই জুনের পর যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র প্রতিনিধিদলের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

আসিফ নজরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রথম থেকে বলেছেন, ডিসেম্বর থেকে জুন, আজকের আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি- একটা হচ্ছে, ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরেই, না হয় জানুয়ারিতে এভাবে বলেছি যে, ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে একটু বেশি সময়ে ক্ষমতা ভোগ করার জন্য অকারণে আমরা একমাস বা দুই মাস বেশিদিন ক্ষমতায় থাকলাম, মোটেই সেটা না।

তিনি বলেন, এখন উনারা (বিএনপি নেতারা) জানতে চেয়েছেন যে, সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে? আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি, জুলাই চার্টার্ড প্রণীত হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা যেটি গ্রহণ করতে মাঝে মধ্যে সময় লাগে। যেমন একটা উদাহরণ দিয়ে বলেছি যে, ডিজিটাল সুরক্ষা আইন, এটা ২৩ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলেছি যে, আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার্ড প্রণীত হওয়ার পর অত দিনে হয়ে যাবে, আমরা তো অংশীজনের সঙ্গে কথা বলে ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো।

আফিস নজরুল বলেন, রোডম্যাপ ঘোষণা করতে কতো দিন লাগতে পারে সেটা নিয়ে তো আলোচনা হয়নি। এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। আপনারা একটা জিনিস জানেন, নির্বাচনের শিডিউল, আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে শিডিউল ঘোষণা করার পর ৬০ দিন দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে।

তিনি বলেন, এটা ব্যাপারে একটু খালি আপনার ভিন্নমত হতে পারে, সেটা হচ্ছে- উনারা যেটা বলেছেন যে, ডিসেম্বরের মধ্যেই ইলেকশন দিলে ভালো হয়। উনারা বলেছেন যে, আমাদের কথাবার্তার মধ্যে এত অস্পষ্ট থাকে, কেউ কেউ আমাদের কোনো কোনো উপদেষ্টা কথা বলেন। আমরা ক্যাটাগরিক্যালি বলেছি, যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বার বার যেটা রিপিট করেছেন, সেটাই সরকারের অবস্থান। যেখান থেকে অন্য কেউ যদি বেফাঁস কথা নিজস্ব বিবেচনায় বলেন সেটা তারা (বিএনপি) যেন বিভ্রান্ত না হন।

আইন উপদেষ্টা বলেন, আমাদের জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যে, আমরা বিচার করে যাই। যারা জীবন দিয়েছেন, শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছেন, চোখ হারিয়েছেন, এসব ঘটনার বিচারের যে দাবি- এটা তো গণ-অভ্যুত্থানে প্রধান আকাঙ্ক্ষা আছে, আমরা যদি কোনো বিচার না করে যাই, আমরা যদি ইলেকশন দেই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দিবো কীভাবে? ফলে শুধু ইলেকশন, সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের ওপর নির্ভর করে এ জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম- বারটা করা হয়েছে। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি, এটা কোনোভাবে জুনের বেশি যাবে না। যে যেই কথাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার অঙ্গীকার রিপিটেডলি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি মহাসচিব সন্তুষ্ট হননি এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে আসিফ নজরুল বলেন, বিএনপি মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে উনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। মনে হয়েছে উনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর উনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে। ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে।

বিএনপি বলেছে ডিসেম্বরে, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন এটাতে বিএনপি’র সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, কোনো দূরত্ব তৈরি হয় নাই। আপনাদেরকে উত্তর দিলাম তো। ফখরুল ভাই আপনাদের বলেছেন যে, উনি সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষপ্রান্তে আমাদের কাছে মনে হয়েছে যে, আমাদের অনেক ব্যাখ্যা উনারা বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হয়েছে উনারা সন্তুষ্ট।

তিনি বলেন, উনার (ডিসেম্বরে নির্বাচন না হলে) যে সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে, এই সমস্ত আশঙ্কার কোনো কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি উনাদের মতামত বিবেচনায় নিয়েছি। আমরা এ ব্যাপারে আরও সচেতন থাকবো।

আসিফ নজরুল বলেন, উনারা বলেছেন যে, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলা বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে, এর আগে বিচার হয়েছে, সেটা কম্পেয়ার করে দেখিয়েছি। বলেছি যে, কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। আমরা উনাদের সব কিছু বুঝিয়ে বলার পর উনারা আর কথা বলেননি। তার মানে উনারা বুঝতে পেরেছেন। তারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন। আমরা বলেছি যে, এটা অচিরেই হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনারা ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে বলেছেন। আমরা বাড়ানোর প্রক্রিয়া কমপক্ষে একমাস আগে থেকে শুরু করেছি। আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে, আমাদের লজিস্টিক ঠিক করতে হবে। এটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

আসিফ নজরুল বলেন, দুই ঘণ্টা আলোচনা হয়েছে, অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে। তারা মন খুলে কথা বলেছেন। উনারা বলেছেন, বিএনপি দেশে গত ১৫ বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই এটার জন্য আমরা শ্রদ্ধাবোধ দেখিয়েছি। উনারা কিছু বিষয় বলেছেন যে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেটা বিএনপি’র প্রতিকূলে গেছে। আমরা উদাহরণ দিয়েছি, সিদ্ধান্ত আছে- যেটা বিএনপি’র অনুকূলে গেছে। তারপরও উনারা বলেছেন যে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে, পাবলিক প্রসিকিউটর অফিস, পুরো সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে, এ সময়ে ৮ হাজারের মতো মামলা প্রত্যাহার হয়েছে, ১৬ হাজারের মতো মামলা লিস্টেড আছে। আমরা বলেছি যে, এত দ্রুত গতিতে সম্ভব কিনা? উনারা আমাদেরকে বলেছেন, আমাদের বুঝতে পেরেছেন তিনি বলেন, উনারা (বিএনপি) বলেছেন যে, দলের যে সংস্কার ভাবনা এটা বহু পুরনো, উনারা সবসময় সংস্কারপন্থি দল, আমরা এটা এগরি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের সংস্কারের জন্য যেসব কমিশনে আছে, ঐকমত্য কমিশনের প্রস্তাবাবলী আছে- সেটার ক্ষেত্রে বিএনপি’র অত্যন্ত পজেটিভ রেন্সপনস দেখিয়েছে। তারা বলেছে যে, তারা শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে মিটিংয়ে বসবে এবং কমিশনের অধিকাংশ সংস্কার প্রস্তাবে তারা ঐকমত্য পোষণ করে। জুলাই চার্টার্ড খুব দ্রুতগতিতে হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে, বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমসহ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।

জাতীয় প্রধান খবর মিডিয়া রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি

    সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

    জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট: অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনারের স্টাফ অফিসার

    নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

    পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত

    চণ্ডাল ভোগ ফুটবল প্রিমিয়ার লীগ পঞ্চম আসরের শুভ উদ্বোধন : পাঁচ টিমের খেলা শুরু

    রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের খাগড়াছড়ি সদর থানার এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

    বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে শিশু সন্তান খু-ন! ঘাতক মাকে রশি দিয়ে বেঁধে আটক করে রেখেছেন প্রতিবেশীরা।

    কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

    পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর


    • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩১
      সূর্যোদয়ভোর ৬:৪৭
      যোহরদুপুর ১২:৫২
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৬:৫৬
      এশা রাত ৮:১১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।